বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়াল ফেসবুকে

>> পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

>> রুশ তেল শোধনাগারে আবারও ইউক্রেনের ড্রোন হামলা

>> দুর্গাপূজাকে টার্গেট করতে পারে ষড়যন্ত্রকারীরা: রিজভী

>> বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, তদন্তের দাবি

>> মিরপুরে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

>> উত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

>> নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গুলির চেষ্টার অভিযোগ

>> সৌদি আরবে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

>> নারী শিক্ষককে থাপ্পড়, বিএনপি নেতাকে শোকজ

আপনি পড়ছেন : বিশ্ব

রুশ তেল শোধনাগারে আবারও ইউক্রেনের ড্রোন হামলা


Sifat Islam Sohag ১৫ অক্টোবর ২০২৬, বিকাল ৫:০৭



রুশ তেল শোধনাগারে আবারও ইউক্রেনের ড্রোন হামলা


রাশিয়ার তেল শোধনাগারে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখার উদ্যোগের মধ্যেই বৃহস্পতিবার রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলার পর আগুন লাগার খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলার পর ওই অঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন ধরে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে এবং জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।

এর আগে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখার বিষয়ে আকস্মিক ঘোষণা দেন। এরপর কয়েক দিন রাশিয়ার তেল শোধনাগারে হামলা চালানো থেকে বিরত ছিল কিয়েভ। বিশ্ববাজারে ডিজেলের দাম বৃদ্ধির জন্য রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায়ী করেছিলেন ট্রাম্প।

তবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার ধারাবাহিক হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার তিনি জানান, রুশ হামলায় ইউক্রেনের প্রায় ছয় লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

জেলেনস্কি সতর্ক করে বলেন, রাশিয়া হামলা অব্যাহত রাখলে ইউক্রেন অনির্দিষ্টকালের জন্য নিজেদের হামলা স্থগিত রাখবে না। জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখার উদ্যোগের ভবিষ্যৎ নিয়েও এ পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।