রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামিকে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা

>> নওগাঁয় বাসচালককে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

>> পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা

>> ওসমান হাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমার সময় আবারও বাড়ল

>> কত দিন মাঠের বাইরে থাকবেন এমবাপ্পে?

>> বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টিডাম্পিং শুল্ক, প্রভাব পড়তে পারে রপ্তানিতে

>> যুক্তরাষ্ট্রের পথে চীনের দুই জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর

>> অন্তরঙ্গ ভিডিও করে ব্ল্যাকমেলের অভিযোগে নিরঞ্জন হত্যা: পিবিআই

>> সালমানের স্টুডিওতে হামলা নিয়ে শফিকুর রহমানের প্রতিক্রিয়া

>> দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

নওগাঁয় বাসচালককে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা


Rabeya ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪:৩২



নওগাঁয় বাসচালককে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা


নওগাঁয় বাসচালক ও তাঁর সহকারীকে মারধরের ঘটনার প্রতিবাদে ধর্মঘট শুরু করেছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। রোববার সকাল সাতটা থেকে জেলার অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এর ফলে নওগাঁ থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও বগুড়াসহ বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাস না পেয়ে অনেকে বিকল্প যানবাহনে গন্তব্যে যাচ্ছেন। এতে বাড়তি ভাড়া দেওয়ার পাশাপাশি সময়ও বেশি লাগছে বলে জানিয়েছেন যাত্রীরা।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে মহন্ত পরিবহনের বাসচালক ও তাঁর সহকারীর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার এক চালকের কথা-কাটাকাটি হয়।

পরে ওই ঘটনার জেরে শনিবার দুপুরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন অটোরিকশাচালক বাসচালক রুবেল হোসেন ও তাঁর সহকারীকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

আহত দুজনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর বাসচালক রুবেল হোসেনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করা হয়। এরপর রোববার সকাল থেকে আন্তজেলা কয়েকটি রুটেও ধর্মঘটের আওতা বাড়ানো হয়েছে।

তাঁদের দাবি, বাসচালক ও তাঁর সহকারীকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।

রোববার দুপুর পর্যন্ত বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশিয়াহীসহ বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে কোনো বাস ছাড়তে দেখা যায়নি। সিএনজিচালিত অটোরিকশার চলাচলও বন্ধ ছিল। ফলে অনেক যাত্রী ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইকে করে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

তবে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ দূরপাল্লার কয়েকটি রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

যাত্রীরা জানান, বাস বন্ধ থাকায় বিকল্প যানবাহনে যেতে তাঁদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। নওগাঁ থেকে মান্দার ফেরিঘাটের প্রায় ৩০ কিলোমিটার পথ বাসে যেতে যেখানে প্রায় ৫০ টাকা ভাড়া লাগে, সেখানে ইজিবাইকচালকেরা প্রায় ১০০ টাকা দাবি করছেন বলে অভিযোগ করেছেন এক যাত্রী।

সাপাহার থেকে নওগাঁ আদালতে আসা আরেক যাত্রী জানান, বাস বন্ধ থাকায় তাঁকে কয়েক দফায় ইজিবাইক বদল করে শহরে আসতে হয়েছে। এতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ভাড়া দেওয়ার পাশাপাশি সময়ও বেশি লেগেছে।

বাসশ্রমিক ও অটোরিকশাচালকদের বিরোধের কারণে সাধারণ যাত্রীদের বারবার দুর্ভোগে পড়তে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন যাত্রী।