রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টিডাম্পিং শুল্ক, প্রভাব পড়তে পারে রপ্তানিতে

>> যুক্তরাষ্ট্রের পথে চীনের দুই জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর

>> অন্তরঙ্গ ভিডিও করে ব্ল্যাকমেলের অভিযোগে নিরঞ্জন হত্যা: পিবিআই

>> সালমানের স্টুডিওতে হামলা নিয়ে শফিকুর রহমানের প্রতিক্রিয়া

>> দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

>> নিরাপত্তা পরিস্থিতিতে রিয়াদে এক সপ্তাহ স্কুল বন্ধ, অনলাইনে চলবে ক্লাস

>> বিদেশি আইনজীবী নিয়োগে আনিসুল-সালমানের আবেদন, ১০ মাসেও সিদ্ধান্ত হয়নি

>> ১৫ হাজার রানের মাইলফলকের সামনে কোহলি, নজরে টেন্ডুলকারের আরও রেকর্ড

>> সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার অভিযোগ, যা বললেন সাদিয়া আয়মান

>> দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ গবেষক জারিফ

আপনি পড়ছেন : রাজনীতি

সালমানের স্টুডিওতে হামলা নিয়ে শফিকুর রহমানের প্রতিক্রিয়া


Rabeya ২৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৪



সালমানের স্টুডিওতে হামলা নিয়ে শফিকুর রহমানের প্রতিক্রিয়া


কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চাঁদাবাজরা কখনো কখনো ভুল জায়গায় হাত দিলে সেই চেষ্টা তাদের জন্যই বিপর্যয়ের কারণ হতে পারে।

শফিকুর রহমান লেখেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’

এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর সালমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন।

তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে ঘটেনি। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিউগিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। চাঁদাবাজির কোনো ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তবে রোববার পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

নিজের পোস্টে শফিকুর রহমান সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাকে চাঁদাবাজি ও ভাঙচুর হিসেবে উল্লেখ করে প্রশ্ন তোলেন, কর্তৃত্ববাদীরা নিজেদের চাঁদাবাজদের সামলাবেন কি না। তিনি বলেন, একের পর এক এমন ঘটনা ঘটছে এবং এরও একদিন শেষ হবে।