বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

>> মোস্তাফিজের ২ ওভারে ৪১ রান, পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশ

>> ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৯৪২

>> যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি সর্বোচ্চ, তবে কমেনি বিশ্ববাজারের দাম

>> বাবার অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র, পরে মিলল ব্যাটারিবিহীন রিকশা

আপনি পড়ছেন : কক্সবাজার

টেকনাফে বাসে হামলা, বিকাশকর্মীদের কাছ থেকে কোটি টাকার কাছাকাছি অর্থ ছিনতাইয়ের অভিযোগ


২ আগস্ট ২০২৬, বিকাল ৫:৩৬



টেকনাফে বাসে হামলা, বিকাশকর্মীদের কাছ থেকে কোটি টাকার কাছাকাছি অর্থ ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে দিনের আলোতেই একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করে বিকাশের দুই কর্মীর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় দুই কর্মী আহত হন।

রোববার দুপুরে টেকনাফ স্থলবন্দরের পাশের ১৪ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে করে বিকাশের দুই কর্মকর্তা নগদ অর্থ বহন করছিলেন। পথিমধ্যে একদল অস্ত্রধারী সড়কে ব্যারিকেড সৃষ্টি করে বাসটি থামিয়ে দেয়। এরপর গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে তারা দুই কর্মীর ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, একজনকে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।

প্রাথমিকভাবে জানা গেছে, ছিনিয়ে নেওয়া অর্থের পরিমাণ প্রায় ৫৭ লাখ টাকা হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

আহত বিকাশকর্মী মো. আরমান দাবি করেন, তারা নগদ অর্থ বহন করছেন—এ তথ্য হামলাকারীরা কীভাবে জানতে পারল, তা তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সময় বাসটি কেন দ্রুত স্থান ত্যাগ করেনি এবং এর পেছনে কোনো যোগসাজশ ছিল কি না, সেটিও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

ঘটনার বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশকর্মীদের কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি লুট হওয়া অর্থের প্রকৃত পরিমাণও যাচাই করা হচ্ছে।