শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নারায়ণগঞ্জ বিআরটিএতে ঘুষ লেনদেনের অভিযোগ, মাহবুব-উসমান-হেমায়েতকে ঘিরে প্রশ্ন

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

>> মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

>> ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন ফের পেছাল

>> হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে আদালতে ওঠানো নিয়ে পলকের আপত্তি

>> সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

>> নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

>> ভারতে শেখ হাসিনার আইনি মর্যাদা কী, সংসদীয় কমিটিতে প্রশ্ন

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

আপনি পড়ছেন : চট্টগ্রাম

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার


Rabeya ১৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২৪



কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার


গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়া (৩৫)কে চট্টগ্রাম নগর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার নগরের আকবর শাহ থানার ফয়’স লেক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

শনিবার এসআরবি-৭, চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসআরবি জানিয়েছে, বাহাদুর মিয়ার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকায়। একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ার পর তিনি কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

এসআরবির কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, বাহাদুর মিয়া চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় আত্মগোপন করে আছেন। পরে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ফয়’স লেক এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কারাগার থেকে পালানোর ঘটনায় ২০২৪ সালের ১৫ আগস্ট গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছিল। ওই মামলারও আসামি বাহাদুর মিয়া।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাহাদুর মিয়াকে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।