শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ পোস্ট, সেলুনে তরুণের মরদেহ


Rabeya ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৬



ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ পোস্ট, সেলুনে তরুণের মরদেহ


চট্টগ্রামের আনোয়ারায় একটি সেলুন থেকে নেপাল রবি দাশ নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নেপাল রবি দাশ পূর্ব বটতলী এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত সুনীল রবি দাশের ছেলে। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বড় এক ভাইকে সঙ্গে নিয়ে রুস্তমহাটে একটি সেলুন পরিচালনা করতেন তিনি।

স্থানীয় দোকানিরা জানান, শুক্রবার রাতে নেপালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন।’ পোস্টটি দেখে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ওই সেলুনে গিয়ে দেখে, দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা খুলে ভেতর থেকে নেপালের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, নেপাল আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।