বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

>> মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

>> ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন ফের পেছাল

>> হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে আদালতে ওঠানো নিয়ে পলকের আপত্তি

>> সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

>> নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

>> ভারতে শেখ হাসিনার আইনি মর্যাদা কী, সংসদীয় কমিটিতে প্রশ্ন

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ ঘণ্টা ধরে ৪০ কিলোমিটার যানজট


Rabeya ২৯ আগস্ট ২০২৬, বিকাল ৪:১৪



ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ ঘণ্টা ধরে ৪০ কিলোমিটার যানজট


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরু হওয়ায় টানা ৩০ ঘণ্টা ধরে তীব্র যানজট চলছে। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার বেলা তিনটা পর্যন্ত যানজট ধীরে ধীরে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।

মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আশরিয়ারচরে ঢাকাগামী লেনে গতকাল সকাল আটটা থেকে সংস্কারকাজ শুরু হয়। এরপর থেকেই যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে গত রাতে হৃদ্‌রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ শামীম জানান, ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরুর কারণেই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এখনো চলছে।

প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ভোগান্তি কমাতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।