বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ছড়াল ভিডিও


Rabeya ২৭ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:২১



চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ছড়াল ভিডিও


চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে। মিছিলটির ৫৭ সেকেন্ডের একটি ভিডিও আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শতাধিক কর্মীকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, মিছিলটি উপজেলার পিএবি সড়কের কালাবিবির দিঘি এলাকায় হয়েছে। তবে এটি ঠিক কখন অনুষ্ঠিত হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ছড়িয়ে পড়া ভিডিওতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা গেছে।

ভিডিওতে শতাধিক কর্মীকে একসঙ্গে মিছিলে অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এর আগে গত ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কলেজ সড়কে ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়েছিল। ওই ঘটনার পরদিন আনোয়ারা থানায় ৪৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। মামলায় নাশকতার অভিযোগ আনা হয়।

আজ ছড়িয়ে পড়া নতুন ভিডিওর বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের মিছিলের খবর তাঁরা পাননি। ভিডিওটি পর্যালোচনা করলে এটি কখনকার ঘটনা, তা বোঝা যাবে বলে জানান তিনি।