রবিবার, অক্টোবর ৪, ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

>> আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া, মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

>> ‘আমি আওয়ামী লীগার না’ বলে আদালত চত্বরে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

>> দেশে আবার দুর্নীতি বেড়েছে, সীমান্তে পাহারা বসানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে চাঁদাবাজি ও লুটের ঘটনায় গ্রেপ্তার ৮


১৫ জুলাই ২০২৬, বিকাল ৪:৫২
চট্টগ্রামে চাঁদাবাজি ও লুটের ঘটনায় গ্রেপ্তার ৮

চট্টগ্রামে চাঁদা দাবির জেরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অর্থ লুটের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চকবাজার থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁদের আটক করে।

বুধবার নগর পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

পুলিশ জানায়, হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য এবং অন্য জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে।

গত সোমবার নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালায় ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল। অভিযোগ অনুযায়ী, তারা প্রতিষ্ঠানটিতে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ অর্থ লুট করে। হামলার সময় অফিসের কম্পিউটার, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম নষ্ট করা হয় এবং কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানো হয়।

এ ঘটনায় ওই রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, চাঁদার দাবি পূরণ না হওয়ায় এই হামলা চালানো হয়েছে।

ঘটনার পর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ রাখার হুঁশিয়ারিও দেয় সংগঠনটি।