বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

আপনি পড়ছেন : চট্টগ্রাম

বাস চালক ও হেল্পার গ্রেপ্তার

চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ


স্টাফ রিপোর্টার ১৬ এপ্রিল ২০২৫, রাত ১২:০০
চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট ফ্লাইও বাসচালক মো. লোকমান ওরফে তারেক (২৬) ও হেলপার মো. হানিফকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও বহদ্দারহাট ফ্লাইওভার এলাকায় মঙ্গলবার চলন্ত বাসে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরী কক্সবাজার থেকে বাসে করে চট্টগ্রামে তার এক আত্নীয়ের বাসায় যাচ্ছিলেন।  এ ঘটনায় বাসের চালক মো: লোকমান ও বাসের চালক মো: হানিফকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন।  

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরীর বয়স ১৪ বছর। মঙ্গলবার সন্ধ্যায় বাসটি চট্টগ্রাম পৌঁছায়। পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে সব যাত্রীরা নেমে গেলেও চালক, সুপারভাইজার ও হেলপার পরস্পর যোগসাজশে ভুক্তভোগীকে ওই বাস থেকে নামতে দেয়নি। তারপর সন্ধ্যা থেকে ভোর ৪টা পর্যন্ত বহদ্দারহাট বাস টার্মিনাল কালুরঘাটগামী রাস্তার ওপর বাসে ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে তারা।

চান্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, বুধবার ভোরে অভিযুক্তরা ভুক্তভোগীকে কাপ্তাই রাস্তার মাথায় নামিয়ে দেয়। টহল পুলিশের একটি গাড়ি কিশোরীটিকে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করলে করলে সে ঘটনা খুলে বলে। এরপর বুধবার সারাদিন অভিযান চালিয়ে অভিযুক্ত লোকমান ও হানিফকে গ্রেপ্তার করা হয়। বাস চালক লোকমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মো: শামসুল ইসলামের ছেলে এবং মো: হানিফ লোহাগাড়া উপজেলার মাতব্বর বাড়ির হাফেজ আহম্মেদের ছেলে।এছাড়া অভিযুক্ত সুপারভাইজার মোবারক পলাতক রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছেন।