মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গলাচিপায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের নামে স্লোগান, তদন্ত কমিটি

>> মিরপুর বিআরটিএতে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ, হয়রানি ও চাঁদাবাজির দাবি

>> তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল, আদালত থেকে বের হয়ে যা বললেন

>> বাকলিয়ায় সংঘর্ষের নেপথ্যে মাদক ও আধিপত্যের দ্বন্দ্ব

>> ট্র্যাকিংয়ে গিয়ে পথ হারাচ্ছেন পর্যটকেরা, কাপ্তাইয়ের সীতাপাহাড়ে প্রবেশে নিষেধাজ্ঞা

>> ভাঙা কক্ষেই টিকা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাভাবিক হওয়ার চেষ্টা রাড্ডা সেন্টারে

>> যখন সময় হবে, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে: দীনেশ ত্রিবেদী

>> ইটভাটায় ডেকে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ, ৪ বন্ধুর বিরুদ্ধে মামলা

>> নতুন গণভোট নিয়ে সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

>> রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল আবার রিমান্ডে

আপনি পড়ছেন : বিনোদন

কঙ্গনার বিতর্কিত মন্তব্যের সমালোচনায় সোনু সুদ: ‘এ ধরনের কথা বলা উচিত নয়’


Rabeya ৩০ জুলাই ২০২৬, সন্ধ্যা ৭:১০



কঙ্গনার বিতর্কিত মন্তব্যের সমালোচনায় সোনু সুদ: ‘এ ধরনের কথা বলা উচিত নয়’

ভারতে জেন–জি প্রজন্ম নিয়ে অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌতের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে বিতর্কের মধ্যে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তিনি বলেছেন, জনসমক্ষে বক্তব্য দেওয়ার সময় ভাষা ও শব্দচয়নে সবাইকে সতর্ক থাকা উচিত এবং তরুণদের প্রতি সম্মান প্রদর্শন করা জরুরি।

একটি অনুষ্ঠানে সাংবাদিকরা কঙ্গনার মন্তব্য সম্পর্কে জানতে চাইলে সোনু সুদ প্রথমে জানান, তিনি পুরো বক্তব্য শোনেননি। পরে বিষয়টি ব্যাখ্যা করা হলে তিনি বলেন, দর্শক, বিশেষ করে তরুণ প্রজন্মই একজন শিল্পীকে জনপ্রিয়তা ও সাফল্যের শিখরে পৌঁছে দেয়। তাই তাঁদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করা ঠিক নয়।

সোনু আরও বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থন থাকলেই একজন শিল্পী নিজের অবস্থান ধরে রাখতে পারেন। তাই সবার প্রতি সম্মান দেখানোই উচিত।

কঙ্গনার ‘জেনারেশন গাটার’ মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করলে সোনু বলেন, যদি সত্যিই এমন মন্তব্য করা হয়ে থাকে, তাহলে তা দুঃখজনক এবং এমন ভাষা ব্যবহার করা উচিত হয়নি। তাঁর মতে, জনসমক্ষে কথা বলার আগে সম্ভাব্য প্রভাব সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।

সম্প্রতি দিল্লির একটি শিক্ষার্থী আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কঙ্গনা রনৌত জেন–জি প্রজন্মের একাংশকে কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি দাবি করেন, আন্দোলনে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীর ভাষা ও আচরণ শালীনতার সীমা অতিক্রম করেছে। এ মন্তব্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিনোদনজগতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

পরবর্তীতে একটি ভিডিও বার্তায় কঙ্গনা নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি পুরো জেন–জি প্রজন্মকে উদ্দেশ্য করে মন্তব্য করেননি। তাঁর দাবি, কেবল যেসব আন্দোলনকারী অশালীন ভাষা ব্যবহার করেছেন, তাঁদের আচরণের সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সন্তানদের এমন ভাষা ব্যবহারে কেউ উৎসাহিত করবেন কি না।

তবে তাঁর এই ব্যাখ্যার পরও বিতর্ক পুরোপুরি থামেনি এবং বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।