বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

>> রুশ তেল শোধনাগারে আবারও ইউক্রেনের ড্রোন হামলা

>> দুর্গাপূজাকে টার্গেট করতে পারে ষড়যন্ত্রকারীরা: রিজভী

>> বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, তদন্তের দাবি

>> মিরপুরে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

>> উত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

>> নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গুলির চেষ্টার অভিযোগ

>> সৌদি আরবে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

>> নারী শিক্ষককে থাপ্পড়, বিএনপি নেতাকে শোকজ

>> বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, তদন্তের দাবি


Sifat Islam Sohag ১৫ অক্টোবর ২০২৬, বিকাল ৩:৫৭



বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, তদন্তের দাবি


বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটির নেতারা।

এনসিপির নেতাদের অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন যুবককে কার্যালয়ে আগুন দিতে দেখা যায়। তবে অন্ধকারের কারণে তাঁদের মুখ স্পষ্ট বোঝা যায়নি।

বগুড়া জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মাহমুদ জানান, রাত ১টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে। সকালে কার্যালয়ে এসে বিষয়টি জানতে পেরে তাঁরা প্রশাসনকে অবহিত করেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ঘটনার জন্য কারা দায়ী, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে এনসিপিকে কোণঠাসা করার চেষ্টা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের আহ্বান জানান তিনি।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। তবে এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায় এনসিপির জেলা শাখা।

সংবাদ সম্মেলনে জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএস এ মাহমুদ বলেন, রাজনৈতিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা উদ্বেগজনক। মতপার্থক্য থাকলেও আগুন দেওয়া বা ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা গ্রহণযোগ্য নয়।

তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে বগুড়াসহ সারা দেশে রাজনৈতিক দলের কার্যালয়, নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এনসিপি নেতারা।