শনিবার, অক্টোবর ৩, ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

>> আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া, মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

>> ‘আমি আওয়ামী লীগার না’ বলে আদালত চত্বরে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

>> দেশে আবার দুর্নীতি বেড়েছে, সীমান্তে পাহারা বসানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

>> ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

>> সরকারি দপ্তরের পাশেই জরাজীর্ণ স্কুল ভবন, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

>> ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

আপনি পড়ছেন : বিশ্ব

ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে, আশাবাদ ট্রাম্পের


Rabeya ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫২



ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে, আশাবাদ ট্রাম্পের


ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানি তেলের দামও সংঘাত শেষ হলে দ্রুত কমে আসবে বলে মন্তব্য করেছেন তিনি।

আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরান যুদ্ধের সম্ভাব্য সমাপ্তি নিয়ে কথা বলেন। তাঁর দাবি, ইরান ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে, যাতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করা যায়।

ট্রাম্প বলেন, তাঁর ধারণা অনুযায়ী যুদ্ধটি খুব দ্রুত শেষ হতে পারে। এমনকি আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের পরপরই সংঘাতের অবসান ঘটতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এ বিষয়ে ট্রাম্পের বক্তব্য, যুদ্ধ শেষ হলে তেলের দামও দ্রুত কমে আসবে।

এদিকে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির মূল্য বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপ মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকেও রাজনৈতিকভাবে চাপের মুখে পড়তে হতে পারে।

সাংবাদিকদের সঙ্গে আলোচনায় গাজা পরিস্থিতিও উঠে আসে। গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প দাবি করেন, সেখানে পরিস্থিতি এখন আগের তুলনায় অনেক শান্ত।

গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সমালোচনার জবাবে ট্রাম্প তাঁর প্রশাসনের পদক্ষেপের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, গাজায় সংঘাত কমিয়ে আনা এবং জিম্মিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

গাজাকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।