শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> প্রশাসন ও গণমাধ্যমে থাকা দোসররা সরকারের ভালো কাজ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী

>> শ্রমিক আন্দোলনে আহত ৯ আনসার সদস্যকে হাসপাতালে দেখতে গেলেন মহাপরিচালক

>> শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

>> চামড়া শিল্পের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার তহবিলসহ ১৩ দফা প্রস্তাব

>> লক্ষ্মীপুরে ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ

>> তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব

>> মায়ের মৃত্যুতে কাবিলার কান্না, আবেগাপ্লুত দর্শক

>> আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির

>> শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান

>> মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে ২ হাজার ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

আপনি পড়ছেন : জীবনযাত্রা

চামড়া শিল্পের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার তহবিলসহ ১৩ দফা প্রস্তাব


Sifat Islam Sohag ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৪:৪৯



চামড়া শিল্পের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার তহবিলসহ ১৩ দফা প্রস্তাব


দেশের চামড়া শিল্পের সংকট দূর করে সম্ভাবনা কাজে লাগাতে পৃথক মন্ত্রণালয় অথবা শক্তিশালী ‘লেদার বোর্ড’ গঠন এবং ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা চালুর জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দসহ ১৩ দফা প্রস্তাব দিয়েছে নতুন সংগঠন ‘লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (এলএফবি)।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় চামড়া শিল্পের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) গুরুত্বপূর্ণ হলেও এটিই সব সমস্যার সমাধান নয়। তাঁর মতে, শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কেমিক্যাল সরবরাহ, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর সরকারি সহায়তা প্রয়োজন।

সংগঠনের মহাসচিব ও প্রতিষ্ঠাতা এম মুফাজ্জল ইবনে মাহফুজ ফাউন্ডেশনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, চামড়া শিল্পের বিভিন্ন খাত, বাণিজ্য সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় তৈরি করা হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নীতিগত সহায়তা আদায়েও কাজ করবে সংগঠনটি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলএফবির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ। তিনি বলেন, দেশে পর্যাপ্ত নিজস্ব কাঁচামাল ও কর্মক্ষম জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির কর্মীর সংকট, আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের জটিলতার কারণে বিশ্ববাজারে চামড়া শিল্প প্রত্যাশিত অবস্থান তৈরি করতে পারছে না।

তিনি জানান, সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর অধীনে নিবন্ধিত এলএফবি ছয়টি স্থায়ী প্রোগ্রাম উইংয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে প্রশিক্ষণ প্রতিষ্ঠান, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র, নীতি ও অ্যাডভোকেসি কাউন্সিল, শিল্প পরামর্শক সেবা, এসএমই ও উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক কল্যাণ ও টেকসই উন্নয়ন ফাউন্ডেশন।

প্রথম বছরের পরিকল্পনায় এক হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে গড়ে তোলা এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা বৃত্তি চালুর উদ্যোগ রয়েছে। এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ