রবিবার, অক্টোবর ১১, ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন

>> রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনের ১০ দিনের রিমান্ড আবেদন

>> আলমডাঙ্গায় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা ১৩ হাজার টাকা

>> জুয়েল হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখাল আদালত

>> নভেম্বরের শেষ দিকে রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা

>> মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

>> সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে প্রাণিসম্পদ কর্মকর্তা!

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

>> সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

>> আইফোনের সূত্র ধরে তাজমিন হত্যা মামলার তদন্ত, গ্রেপ্তার সিএনজিচালক

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

দুর্গন্ধে খবর পেয়ে তালা ভেঙে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার


Rabeya ১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০১



দুর্গন্ধে খবর পেয়ে তালা ভেঙে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার


সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি বাড়ি থেকে আছিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে জগন্নাথপুর পৌরসভার ইনাতনগর এলাকার নিজ বাড়ি থেকে দরজার তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আছিয়া বেগম ওই এলাকার মৃত খালিক মিয়ার স্ত্রী। তাঁর একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তিনি বাড়িতে একাই বসবাস করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য আছিয়া বেগম সুনামগঞ্জ শহরে গিয়েছিলেন। এরপর স্বজনদের সঙ্গে তাঁর আর যোগাযোগ হয়নি। সোমবার রাতে কয়েকজন প্রতিবেশী তাঁর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে খাটের ওপর কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় আছিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহটির কিছু অংশ পচে গিয়েছিল।

নিহতের মেয়ে কল্পনা বেগম জানান, বৃহস্পতিবার বিকেলের পর থেকে মায়ের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ হয়নি।

কল্পনা বেগমের স্বামী দিলশাদ মিয়ার দাবি, আছিয়া বেগমের সঙ্গে কারও বিরোধ ছিল না। চিকিৎসার জন্য তাঁর কাছে ৪০ থেকে ৫০ হাজার টাকা রাখা ছিল। ওই টাকা নেওয়ার উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের সন্দেহ। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বাড়িটিতে একটি মাত্র দরজা রয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।