শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

আপনি পড়ছেন : স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, ঢাকায় ৫


Rabeya ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:০৩



২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, ঢাকায় ৫


দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে ৮১৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে যে ৭ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৫ জনই ঢাকা জেলার।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনে পৌঁছেছে। এদের মধ্যে ২০ হাজার ৬ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।

এই সময়ে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১ লাখ ৫০ হাজার ২০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৮৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯ জনে।

তুলনামূলকভাবে, ২০২৫ সালে দেশে হামে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১৩২ জন। ২০২৪ সালে ২৪৭ জন, ২০২৩ সালে ২৮২ জন এবং ২০২২ সালে ৩১১ জনের হাম শনাক্ত হয়েছিল। ওই বছরগুলোতে হাম আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।