মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গলাচিপায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের নামে স্লোগান, তদন্ত কমিটি

>> মিরপুর বিআরটিএতে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ, হয়রানি ও চাঁদাবাজির দাবি

>> তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল, আদালত থেকে বের হয়ে যা বললেন

>> বাকলিয়ায় সংঘর্ষের নেপথ্যে মাদক ও আধিপত্যের দ্বন্দ্ব

>> ট্র্যাকিংয়ে গিয়ে পথ হারাচ্ছেন পর্যটকেরা, কাপ্তাইয়ের সীতাপাহাড়ে প্রবেশে নিষেধাজ্ঞা

>> ভাঙা কক্ষেই টিকা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাভাবিক হওয়ার চেষ্টা রাড্ডা সেন্টারে

>> যখন সময় হবে, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে: দীনেশ ত্রিবেদী

>> ইটভাটায় ডেকে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ, ৪ বন্ধুর বিরুদ্ধে মামলা

>> নতুন গণভোট নিয়ে সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

>> রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল আবার রিমান্ডে

আপনি পড়ছেন : স্বাস্থ্য

কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনে আধুনিক চিকিৎসা নিয়ে ইউনিভার্সেল মেডিকেলে বৈজ্ঞানিক সেমিনার


৩১ জুলাই ২০২৬, বিকাল ৪:০২



কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনে আধুনিক চিকিৎসা নিয়ে ইউনিভার্সেল মেডিকেলে বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) হাসপাতালের লেকচার গ্যালারি-১-এ আয়োজিত সেমিনারে ভারতের ম্যাক্স হেলথকেয়ারের সিনিয়র ডিরেক্টর ডা. সত্যরঞ্জন দাস (হেমাটো-অনকোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট) এবং ডা. অনিল প্রসাদ ভাট (নেফ্রোলজি ও কিডনি ট্রান্সপ্লান্ট) আধুনিক চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং প্রতিস্থাপন-সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি জানান, ভবিষ্যতে হাসপাতালটিতে লিভার, কিডনি, বোন ম্যারো ও বোন-জয়েন্ট ট্রান্সপ্লান্ট চালুর পরিকল্পনা রয়েছে।

সেমিনারে কিডনি, ইউরোলজি, নেফ্রোলজি, হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকেরা আলোচনায় অংশ নেন। তাঁরা আধুনিক প্রতিস্থাপন চিকিৎসার বিভিন্ন দিক, রোগী ব্যবস্থাপনা এবং উন্নত চিকিৎসা প্রযুক্তি নিয়ে মতবিনিময় করেন।

বিশেষজ্ঞদের মতে, কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন এখন অনেক জটিল রোগের কার্যকর চিকিৎসা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। উন্নত প্রযুক্তি ও দক্ষ চিকিৎসাসেবার কারণে এসব প্রতিস্থাপনের মাধ্যমে অনেক রোগী দীর্ঘ ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে হাসপাতাল ও মেডিকেল কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।