শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় পারমাণবিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: বিজ্ঞান সচিব

>> স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: শফিকুর রহমান

>> সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৩৮ জেলে আটক, জব্দ ২ ট্রলিং বোট

>> শ্রমিকের মৃত্যুর খবর ঘিরে গাজীপুরে মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

>> গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

>> ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, সামনে পাঁচটি বড় বাধা

>> ডিসেম্বরে আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘটানোর ঘোষণা রাশেদ প্রধানের

>> গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাল পুলিশ, সাভার-আশুলিয়ায় বন্ধ ৪০ কারখানা

>> শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন, ভারত কী করবে তা তাদের বিষয়: আইনমন্ত্রী

>> মৃত্যুর সাড়ে ৭ মাস পর ককটেল বিস্ফোরণ মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা!

আপনি পড়ছেন : স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি


1 ১৫ জুলাই ২০২৬, বিকাল ৪:৩৫
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজারেরও বেশি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক দিনে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকার এবং একজন ময়মনসিংহের বাসিন্দা। একই সময়ে ১ হাজার ৯২ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে পরীক্ষায় ১৭২ জনের হাম শনাক্ত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৭৬ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া হাম নিশ্চিত হওয়ার পর আরও ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে মোট ৭৭১ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এ সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ শিশুর মধ্যে। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ জনের। আক্রান্তদের মধ্যে ৯৬ হাজার ৮৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৯৩ হাজার ২৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৭৭ শিশু।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে গত কয়েক দশকে হামের এমন ব্যাপক প্রাদুর্ভাব ও মৃত্যুর ঘটনা আগে দেখা যায়নি। অতীতের তুলনায় এবার আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক সময়ে টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণে হামের সংক্রমণ এতটা বিস্তার লাভ করেছে।