সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কলকাতার চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

>> হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত, কূটনীতিতে নতুন অনিশ্চয়তা

>> নতুন লিফটের ব্যবস্থা করার দাবি ডাকসুর, ডিন বললেন ‘মিথ্যাচার’

>> বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

>> নাকভির কাছ থেকে ট্রফি নিতে আপত্তি কেন, ব্যাখ্যা দিল বিসিসিআই

>> সড়ক দুর্ঘটনার শিকার পরিবারগুলোর জন্য বিআরটিএর ৯৮ লাখ টাকার সহায়তা

>> চোটে এবার মাঠের বাইরে আলভারেজ

>> ঢাকা দক্ষিণ সিটির নতুন চার ওয়ার্ডে ১৩০ কোটি টাকার প্রকল্প বিবেচনায়

>> গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতন, গরম খুন্তির ছ্যাঁকা: গ্রেপ্তার ৩ শিক্ষক

>> বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না চারজনের

আপনি পড়ছেন : স্বাস্থ্য

বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, শতাধিক নতুন আক্রান্ত


ডেস্ক রিপোর্ট ১৬ জুলাই ২০২৫, রাত ১০:২১
বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, শতাধিক নতুন আক্রান্ত
ছবি:সংগৃহীত

বুধবার সকাল ৮ টার আগে জানা যায় সুমতি (৬৫) নামের এক নারী ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১১০ জন।বরিশালের ছয় জেলার মধ্যে ডেঙ্গুর হটস্পট বরগুনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেশি।

চলতি বছর বিভাগজুড়ে মোট আক্রান্ত ৬,৬৬৭ জনের মধ্যে বরগুনার বাসিন্দাই ৪০০১ জন।বিভাগজুুড়ে মারা যাওয়া ১৬ জনের মধ্যে ৬ জনই বরগুনার।

এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

মৃত সুুমতি বরিশালের উজিরপুুরের বাসিন্দা।তিনি চলতি মাসের ১৫ তারিখ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১১ জন।পটুয়াখালি জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৭ জন,পটুয়াখালি মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন,ভোলা সদর হাসপাতালে ৩ জন,পিরোজপুরে ৫ জন,বরগুনায় ৭১ জন এবং ঝালকাঠিতে আক্রান্ত ২ জন।


বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা.শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, সরকারি হাসপাতালগুলোতে যত রোগী ভর্তি হয়েছে তার চেয়েও প্রকৃত রোগীর সংখ্যা আরও বেশি।কারণ বিভিন্ন বেসরকারি হাসপাতাল,ক্লিনিকে ভর্তি হওয়াসহ বাসা বাড়িতেও অনেক রোগী চিকিৎসা নিয়ে থাকে।সেই সংখ্যা আমাদের কাছে নেই।সেই সংখ্যা জানা থাকলে সবাই বুঝতো ডেঙ্গু কতটা ভয়াবহ আকার ধারণ করেছে।