বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ব্রিকস সম্মেলনে যাচ্ছে না বাংলাদেশের কোনো প্রতিনিধি

>> প্রায় নগ্ন হয়ে বিজ্ঞাপনে সিডনি সুইনি, ফের শুরু বিতর্ক

>> মেঘনার তীরে পাড়ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধু

>> গণিত, বিজ্ঞান ও পড়ার দক্ষতায় বিশ্বসেরা সিঙ্গাপুর, শীর্ষে এশিয়ার দাপট

>> এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ট্রাকে আটকা চালক, জীবিত উদ্ধার

>> চীনকে ঠেকাতে বড় যুদ্ধজাহাজ নয়, ছোট নৌবহরের দিকে তাইওয়ান

>> ধানমন্ডির পর মহাখালীতেও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

>> ভোট ঘিরে সহিংসতার আশঙ্কা, পুলিশের সক্ষমতা নিয়ে উদ্বেগ

>> তেলের দাম আবার ১০০ ডলারের ওপরে, সামনে আরও বাড়ার আশঙ্কা

>> শৈশবে স্বপ্নই ছিল না, সেই রিবাকিনাই এখন বিশ্ব টেনিসের শীর্ষে

আপনি পড়ছেন : মুন্সিগঞ্জ

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ট্রাকে আটকা চালক, জীবিত উদ্ধার


Rabeya ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০৭



এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ট্রাকে আটকা চালক, জীবিত উদ্ধার


মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে এক চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে তাঁকে জীবিত অবস্থায় বের করে আনেন।

বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

আহত ট্রাকচালকের নাম আজগর খন্দকার (৫৫)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা। উদ্ধার শেষে তাঁকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি মোংলা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একই দিকে যাচ্ছিল একটি কাভার্ড ভ্যান। কামারখোলা এলাকায় পৌঁছানোর পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটির পেছনে জোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চালক ভেতরে আটকে যান।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সংঘর্ষের কারণে চালকের বুক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে গিয়েছিল। স্বাভাবিকভাবে তাঁকে বের করা সম্ভব না হওয়ায় বিশেষ উদ্ধারযন্ত্র ব্যবহার করা হয়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় তাঁকে ট্রাক থেকে নিরাপদে বের করে আনা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ট্রাকটিতে গ্যাস সিলিন্ডার থাকায় দুর্ঘটনার পর বিস্ফোরণের ঝুঁকিও ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আহত চালককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।