রবিবার, নভেম্বর ৮, ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

>> ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকা নিয়ে বিতর্ক, ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

>> ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ স্থানে নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

>> চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ২

>> শ্রমিক অসন্তোষ ঘিরে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

>> শেখ মুজিবসহ পরিবারের সদস্যদের হত্যায় আওয়ামী লীগ নেতারা জড়িত ছিলেন: কিরন

>> ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল সরকার ইসরায়েলের পতন ঘটাবে: নেতানিয়াহু

>> বিএনপির প্রচারণার মাইকে শেখ হাসিনাকে নিয়ে গান, যা জানাল পুলিশ

>> দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

>> জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের

আপনি পড়ছেন : জয়পুরহাট

ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকা নিয়ে বিতর্ক, ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের


Sifat Islam Sohag ৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪২



ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকা নিয়ে বিতর্ক, ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের


জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসককে (ডিসি) ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে জেলা ছাত্রদল। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

শনিবার (৭ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলামের স্বাক্ষরে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানের মূল ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি রাখা হয়নি। পাশাপাশি অনুষ্ঠানের এক বক্তা শেখ মুজিবুর রহমানকে বারবার ‘জাতির পিতা’ হিসেবে উল্লেখ করলেও জেলা প্রশাসক কোনো প্রতিবাদ জানাননি বলে অভিযোগ করেছে ছাত্রদল।

এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসককে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানায় সংগঠনটি। জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। মুঠোফোনে জেলা ছাত্রদলের সভাপতি বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সকালে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মূল ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় উপস্থিত কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে সভাস্থলে হট্টগোলের সৃষ্টি হয়। পরে ব্যানারে তাঁর ছবি সংযুক্ত করার পর অনুষ্ঠান শুরু হয়। তবে এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। অন্যদিকে, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।