শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> হঠাৎ ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন, ছুটির আদেশ ঘিরে আলোচনা

>> সৌদি আরবে হামলার পর আতঙ্কে ওমরাহ যাত্রীরা, ফ্লাইট বাতিলে বাড়ছে ভোগান্তি

>> ইউপি সদস্যের লুঙ্গির কোঁচায় মিলল ১৯৮ ইয়াবা, মাদক মামলায় গ্রেপ্তার

>> কুমিল্লার সংঘর্ষের নেপথ্যে কী, খতিয়ে দেখবে জামায়াত

>> ‘মার্কিন চুক্তি আসলে চুক্তি নয়, ট্রাম্পের আদেশনামা’: আনু মুহাম্মদ

>> ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই কঠোর ব্যবস্থা

>> গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে বারুদ বজ্রকণ্ঠ অর্জন করা যায় না’: রাশেদ খাঁন

>> গাজায় ইসরায়েলি বিমান হামলায় পরিবারের বাড়ির একাংশ ধসে পড়ল

>> মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান, দালালির অভিযোগে চারজনের কারাদণ্ড

>> নোয়াখালী পাসপোর্ট অফিসে দালালদের ‘রামরাজত্ব’, ডিডি মেহেদী ও ডিএডি নাজমুলকে ঘিরে অভিযোগ

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, সরবরাহে বিপর্যয়


Rabeya ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০১



নোয়াখালীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, সরবরাহে বিপর্যয়


নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি ব্রেকারে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চৌমুহনী থেকে মাইজদীগামী ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ হয়ে যায়। ফলে জেলা শহর মাইজদী ও আশপাশের এলাকায় তীব্র বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জেলা শহরে বিদ্যুৎ সরবরাহের ৩৩ কেভি লাইনের ব্রেকারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর ব্রেকারে আগুন ধরে যায়। বিস্ফোরণে ব্রেকারের পাশাপাশি দুটি ট্রান্সফরমার ও অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর পিডিবির কারিগরি দল ক্ষতিগ্রস্ত ব্রেকার মেরামত এবং নতুন ব্রেকার সংগ্রহের কাজ শুরু করে। বিকল্প ব্যবস্থা হিসেবে দত্তেরহাট সাবস্টেশন থেকে প্রায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। তবে এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে শহরের অর্ধেক চাহিদাও পূরণ করা সম্ভব হচ্ছে না।

পিডিবির তথ্য অনুযায়ী, মাইজদী শহরে সন্ধ্যার পর বিদ্যুতের চাহিদা প্রায় ৩৫ থেকে ৩৬ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র ৯ মেগাওয়াট। তাই ক্ষতিগ্রস্ত ব্রেকার মেরামত না হওয়া পর্যন্ত এক ঘণ্টা পরপর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে কয়েক দফায় বিদ্যুৎ আসা-যাওয়া করেছে। এতে রাত ও সকালে দুর্ভোগে পড়তে হয়েছে তাঁদের।

পিডিবি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার বলেন, ব্রেকার বিস্ফোরণের কারণে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বিকল্প ব্যবস্থায় কিছু বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্রেকারসহ অন্যান্য যন্ত্রপাতি দ্রুত মেরামত করে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

স্থায়ী মেরামত শেষ না হওয়া পর্যন্ত সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট থাকতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশও করা হয়েছে।