শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> হঠাৎ ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন, ছুটির আদেশ ঘিরে আলোচনা

>> সৌদি আরবে হামলার পর আতঙ্কে ওমরাহ যাত্রীরা, ফ্লাইট বাতিলে বাড়ছে ভোগান্তি

>> ইউপি সদস্যের লুঙ্গির কোঁচায় মিলল ১৯৮ ইয়াবা, মাদক মামলায় গ্রেপ্তার

>> কুমিল্লার সংঘর্ষের নেপথ্যে কী, খতিয়ে দেখবে জামায়াত

>> ‘মার্কিন চুক্তি আসলে চুক্তি নয়, ট্রাম্পের আদেশনামা’: আনু মুহাম্মদ

>> ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহী হলেই কঠোর ব্যবস্থা

>> গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে বারুদ বজ্রকণ্ঠ অর্জন করা যায় না’: রাশেদ খাঁন

>> গাজায় ইসরায়েলি বিমান হামলায় পরিবারের বাড়ির একাংশ ধসে পড়ল

>> মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান, দালালির অভিযোগে চারজনের কারাদণ্ড

>> নোয়াখালী পাসপোর্ট অফিসে দালালদের ‘রামরাজত্ব’, ডিডি মেহেদী ও ডিএডি নাজমুলকে ঘিরে অভিযোগ

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

পুকুরে ডুবে দাদা-দুই নাতি-নাতনির মৃত্যু


Rabeya ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৮



পুকুরে ডুবে দাদা-দুই নাতি-নাতনির মৃত্যু


লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে গিয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ৭০ বছর বয়সী আবু সিদ্দিক পাটোয়ারী এবং তাঁর দুই নাতি-নাতনি পপি আক্তার (৮) ও মো. পিয়াস (৮)।

রোববার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর শাকচর গ্রামের ইব্রাহিম পাটোয়ারীর বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই নাতি-নাতনিকে সঙ্গে নিয়ে পুকুরে গোসল করতে যান আবু সিদ্দিক। ঘাটের কাছে দুই শিশুকে বসিয়ে তিনি পানিতে নামেন। একপর্যায়ে ডুব দেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর পানির ওপরে ওঠেননি।

দাদাকে দেখতে না পেয়ে দুই শিশু পানিতে নেমে তাঁকে খুঁজতে যায়। তারা সাঁতার না জানায় অল্প সময়ের মধ্যেই পানিতে তলিয়ে যায়।

ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত পুকুরে নেমে তিনজনকে উদ্ধার করেন। এ সময় আবু সিদ্দিক ও পপি আক্তারকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর অবস্থায় পিয়াসকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আবু সিদ্দিক পানিতে নামার পর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে পানিতে তাঁর ঠিক কী হয়েছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

নিহত আবু সিদ্দিক পাটোয়ারী ওই এলাকার আবদুল মান্নান পাটোয়ারীর ছেলে। পিয়াস তাঁর ছেলে আবদুল আজিজের সন্তান এবং পপি তাঁর মেয়ে সুমি আক্তারের সন্তান।

একসঙ্গে পরিবারের তিন সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দুই শিশুকে নিয়ে গোসল করতে বের হয়ে তাঁদের তিনজনের মরদেহ নিয়ে বাড়ি ফেরার ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

স্থানীয় বাসিন্দা মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাঁদের বাঁচানো সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ জানান, পুকুরে ডুবে এক বৃদ্ধ ও তাঁর দুই নাতি-নাতনির মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।