রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামিকে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা

>> নওগাঁয় বাসচালককে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

>> পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা

>> ওসমান হাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমার সময় আবারও বাড়ল

>> কত দিন মাঠের বাইরে থাকবেন এমবাপ্পে?

>> বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টিডাম্পিং শুল্ক, প্রভাব পড়তে পারে রপ্তানিতে

>> যুক্তরাষ্ট্রের পথে চীনের দুই জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর

>> অন্তরঙ্গ ভিডিও করে ব্ল্যাকমেলের অভিযোগে নিরঞ্জন হত্যা: পিবিআই

>> সালমানের স্টুডিওতে হামলা নিয়ে শফিকুর রহমানের প্রতিক্রিয়া

>> দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

আপনি পড়ছেন : শিক্ষা

এসএসসি পরীক্ষা ২০২৭


Rabeya ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২৪



এসএসসি পরীক্ষা ২০২৭


বাংলা ২য় পত্র: শব্দ গঠন ও লগ্নক

পরিচ্ছেদ–৯: গুরুত্বপূর্ণ MCQ

১. শব্দের মূল অংশকে কী বলে?
ক. শব্দমূল
খ. বলক
গ. নির্দেশক
ঘ. প্রত্যয়

২. শব্দমূলের অপর নাম কী?
ক. উপসর্গ
খ. পদাণু
গ. প্রকৃতি
ঘ. বাক্যাংশ

৩. প্রকৃতি কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

৪. ক্রিয়াপ্রকৃতির অপর নাম কী?
ক. নির্দেশক
খ. বলক
গ. ধাতু
ঘ. প্রত্যয়

৫. শব্দ গঠনে উপসর্গ কোথায় যুক্ত হয়?
ক. শেষে
খ. প্রথমে
গ. মধ্যে
ঘ. যেকোনো স্থানে

৬. শব্দ গঠনে প্রত্যয় কোথায় যুক্ত হয়?
ক. শেষে
খ. প্রথমে
গ. মধ্যে
ঘ. যেকোনো স্থানে

৭. উপসর্গ ও পদ দ্বারা গঠিত শব্দকে কী বলে?
ক. মৌলিক শব্দ
খ. সাধিত শব্দ
গ. কৃদন্ত শব্দ
ঘ. বিদেশি শব্দ

৮. শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তাকে কী বলে?
ক. পদ
খ. পদাণু
গ. প্রকৃতি
ঘ. বাক্যাংশ

৯. পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়, সেগুলোকে কী বলে?
ক. উপসর্গ
খ. প্রত্যয়
গ. সমাস
ঘ. লগ্নক

১০. পদের লগ্নক কত ধরনের?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

১১. ক্রিয়ার কাল ও কারক বোঝাতে কোন শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়?
ক. বিভক্তি
খ. নির্দেশক
গ. বচন
ঘ. বলক

১২. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলোকে কী বলে?
ক. বিভক্তি
খ. নির্দেশক
গ. বচন
ঘ. বলক

১৩. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায়, সেগুলোকে কী বলে?
ক. বিভক্তি
খ. নির্দেশক
গ. বচন
ঘ. বলক

১৪. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে, তাকে কী বলে?
ক. প্রত্যয়
খ. বিভক্তি
গ. বলক
ঘ. উপসর্গ

১৫. কোনটি শব্দের শেষে যুক্ত হয় না?
ক. প্রত্যয়
খ. বিভক্তি
গ. বলক
ঘ. উপসর্গ

১৬. কোনটি সাধিত শব্দ?
ক. গাছ
খ. পরিচালক
গ. মাছ
ঘ. চাঁদ

১৭. কোনটি মৌলিক শব্দ?
ক. গাছ
খ. পরিচালক
গ. মাছ
ঘ. চাঁদ

১৮. বিভক্তিযুক্ত শব্দ মাত্রকেই কী বলা হয়?
ক. বাক্য
খ. সমাস
গ. পদ
ঘ. সন্ধি

১৯. সমাসের মাধ্যমে একাধিক শব্দ পরিণত হয়—
ক. এক পদে
খ. এক বাক্যে
গ. এক শব্দে
ঘ. এক অক্ষরে

২০. ‘পরিচালক’ শব্দটির কোন অংশটি উপসর্গ?
ক. প
খ. পরি
গ. পরিচা
ঘ. পরিচাল

২১. ‘সাংবাদিক’ শব্দটি কোন রীতিতে গঠিত?
ক. উপসর্গ
খ. সমাস
গ. সন্ধি
ঘ. প্রত্যয়

২২. কোনটি নির্দেশক?
ক. রা
খ. টুকু
গ. পরি
ঘ. ই

২৩. কোনটি লগ্নক নয়?
ক. প্রত্যয়
খ. বল
গ. নির্দেশক
ঘ. বলক

২৪. ‘ছেলেরা ক্রিকেট খেলে।’ বাক্যটিতে সলগ্নক পদ কোনটি?
ক. ছেলেরা
খ. ক্রিকেট
গ. খেলে
ঘ. কোনোটিই নয়

২৫. ‘ছেলেরা ক্রিকেট খেলে।’ বাক্যটিতে অলগ্নক পদ কোনটি?
ক. ছেলেরা
খ. ক্রিকেট
গ. খেলে
ঘ. কোনোটিই নয়

২৬. ‘তুমি এখনও বসে আছ!’—এ বাক্যে বলক ব্যবহৃত হয়েছে কোন পদে?
ক. তুমি
খ. এখনও
গ. আছ
ঘ. বসে

২৭. প্রতিটি জনগোষ্ঠীর শব্দভান্ডার কোথায় সংকলিত থাকে?
ক. ব্যাকরণে
খ. সাহিত্যে
গ. লোকমুখে
ঘ. অভিধানে

২৮. গঠনগতভাবে পদ কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

২৯. ‘নৌকার ছইয়ে নীল মাছরাঙাটি বসে আছে’—বাক্যে অলগ্নক পদ কোনটি?
ক. নৌকার
খ. ছইয়ে
গ. নীল
ঘ. মাছরাঙাটি

৩০. পদ ব্যাকরণের কোন দুটি অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্ব
খ. রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব
ঘ. অর্থতত্ত্ব ও ধ্বনিতত্ত্ব

সঠিক উত্তর

প্রশ্নউত্তরপ্রশ্নউত্তর
১ক১৬খ
২গ১৭ঘ
৩খ১৮গ
৪গ১৯গ
৫খ২০খ
৬ক২১ঘ
৭খ২২খ
৮ক২৩ক
৯ঘ২৪গ
১০গ২৫খ
১১ক২৬খ
১২খ২৭গ
১৩খ২৮ক
১৪গ২৯গ
১৫ঘ৩০খ