বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

>> গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মহাসড়কে যান চলাচল বন্ধ

>> মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পূর্ব লন্ডনে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ রাজনীতিকদের

>> আ.লীগের বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক

>> গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাকশ্রমিকরা

>> গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাকশ্রমিকরা


Sifat Islam Sohag ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪৬



গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাকশ্রমিকরা


ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ দিতে এসে কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পরে গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালেও একই দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। সেদিন তাঁরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার সকালে আরও পাঁচটি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়।

এর আগে সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শ্রমিকদের বিক্ষোভ ও একের পর এক কারখানা বন্ধের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।