শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

>> পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

>> ইউক্রেন যুদ্ধের আড়ালে ইউরোপের নিরাপত্তা নিয়ে নতুন প্রস্তাব রাশিয়ার, উদ্বেগে পশ্চিমা দেশগুলো

>> কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১২ দোকান, ক্ষতি ৫ কোটি টাকা

>> শিল্পাঞ্চলের নিরাপত্তায় বিজিবির বিশেষ তৎপরতা, মোতায়েন ৩৪ প্লাটুন

>> ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’—ওসিকে ছাত্রলীগ নেতার হুমকির অভিযোগ

>> গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল

>> বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

>> ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে উদ্বেগ আইএইএর, পরিদর্শনের অনুমতি চায় সংস্থাটি

>> মাহদীর বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, ওসির দাবি ‘নাটক

আপনি পড়ছেন : গাজীপুর

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর


Sifat Islam Sohag ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১২



পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর


তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকার বিজয়নগরে ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে বেলা ১১টায় এ সভা বসবে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী আয়োজিত সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ডের নোটিশে জানানো হয়েছে, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে ন্যূনতম মজুরির লিখিত প্রস্তাব গ্রহণ। পাশাপাশি শিল্প খাতের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করার বিষয়েও আলোচনা হবে।

এর আগে, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। গত ৯ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় সভায় এ প্রস্তাব তুলে ধরা হয়।