শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শিল্পাঞ্চলের নিরাপত্তায় বিজিবির বিশেষ তৎপরতা, মোতায়েন ৩৪ প্লাটুন

>> ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’—ওসিকে ছাত্রলীগ নেতার হুমকির অভিযোগ

>> গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল

>> বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

>> ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে উদ্বেগ আইএইএর, পরিদর্শনের অনুমতি চায় সংস্থাটি

>> মাহদীর বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, ওসির দাবি ‘নাটক

>> চীনে ট্রাম্প, পুতিন ও সি চিন পিংয়ের বৈঠক: আলোচনায় পারমাণবিক অস্ত্র ও ইরান যুদ্ধ

>> ফুলবাড়ীতে চার দিনে পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ১৪ টাকা

>> জৈন্তাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> মজুরি বোর্ডকে সময় দেওয়ার আহ্বান শ্রমিকনেতাদের, সমাধান না হলে আবার আন্দোলন

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল


Sifat Islam Sohag ১৪ নভেম্বর ২০২৬, সকাল ১১:১১



গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল


গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবারও আন্দোলন করেছিলেন। সেদিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। এ সময় কয়েকজন শ্রমিক আহত হন।

বৃহস্পতিবারের ঘটনায় আহত এক শ্রমিক মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর শনিবার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেককে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, একজন শ্রমিকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। তবে তাঁদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছেন।