শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’—ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

>> চাঁদা না দেওয়ায় লেগুনা মালিককে মারধরের অভিযোগ, উল্টো চাঁদাবাজ সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি

>> সীতাকুণ্ডে বিদ্যালয়ের পেছনে মিলল হাত-পা বাঁধা নারীর মরদেহ

>> চট্টগ্রাম কাস্টমসে এসি ওমর ফারুক ও আরও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

>> নারায়ণগঞ্জ বিআরটিএতে ঘুষ লেনদেনের অভিযোগ, মাহবুব-উসমান-হেমায়েতকে ঘিরে প্রশ্ন

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

>> মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

>> ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন ফের পেছাল

>> হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে আদালতে ওঠানো নিয়ে পলকের আপত্তি

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজন গ্রেপ্তার


৩০ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৫১



গাজীপুরে থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজন গ্রেপ্তার


গাজীপুরের টঙ্গীতে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতাকে আদালতে নেওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে তাঁর পাঁচ স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে টঙ্গী পূর্ব থানার সামনে ওই ঘটনা ঘটে। এর আগে শনিবার রাতে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আবদুল মতিনকে গ্রেপ্তার করে পুলিশ। রাতভর তাঁকে থানার হাজতখানায় রাখা হয়।

রোববার দুপুরে আদালতে পাঠানোর জন্য আবদুল মতিনকে প্রিজন ভ্যানে তোলার সময় তাঁর কয়েকজন স্বজন ও সমর্থক বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাহদী হাসান, হারুন রশীদ, জহুরা বেগম, শারমিন সুলতানা ও শাহিদা আক্তার। তাঁদের বাড়ি টঙ্গীর মরকুন এলাকায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম জানান, স্লোগান দেওয়ার ঘটনা থানার ভেতরে নয়, থানার সামনে ঘটেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আবদুল মতিনকে প্রিজন ভ্যানে তোলার সময় কয়েকজন স্বজন সেখানে স্লোগান দিতে থাকেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলাটির পরবর্তী তদন্তে ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের বিষয়েও তথ্য যাচাই করা হবে।