সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

আপনি পড়ছেন : গাজীপুর

হত্যা মামলা দায়ের, মাকে জিজ্ঞাসাবাদ

টঙ্গীতে ভাই বোনকে কুপিয়ে হত্যা


স্টাফ রিপোর্টার
 টঙ্গীতে ভাই বোনকে কুপিয়ে হত্যা
ছবি:সংগৃহীত

টঙ্গীর পূর্ব আরিচপুর রূপবানেরটেক এলাকায় নিজ বাসায় দুই শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা আপন ভাই বোন। বোন মালিহার বয়স ছয় ও ভাই আব্দুল্লাহর বয়স চার। তাদের বাবার নাম আব্দুল বাতেন মিয়া। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তাতুয়াকান্দিতে।

ঘটনার পর থানার উপপরিদর্শক (এসআই) বায়জিদ নেওয়াজ শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকালে নিহতদের বাবা বাসার বাইরে যান। এ সময় মা সালেহা বেগম বাসায় ছিলেন। কিছুক্ষণ পর বাতেন বাসায় ফিরে মেঝেতে বাচ্চাদের রক্তাক্ত লাশ দেখতে পান।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তারা পুলিশে খবর পাঠায়।

খবর পেয়ে পুলিশ দুই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, শিশু দুটির লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে মা সালেহা বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

আব্দুল বাতেন টঙ্গীর রূপবানের টেকের এলাকার 
ক আনোয়ার মিয়ার আট তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া পরিবারের সদস্যদের নিয়ে বাস করতেন।