শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> প্রশাসন ও গণমাধ্যমে থাকা দোসররা সরকারের ভালো কাজ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী

>> শ্রমিক আন্দোলনে আহত ৯ আনসার সদস্যকে হাসপাতালে দেখতে গেলেন মহাপরিচালক

>> শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

>> চামড়া শিল্পের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার তহবিলসহ ১৩ দফা প্রস্তাব

>> লক্ষ্মীপুরে ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ

>> তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব

>> মায়ের মৃত্যুতে কাবিলার কান্না, আবেগাপ্লুত দর্শক

>> আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির

>> শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান

>> মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে ২ হাজার ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

আপনি পড়ছেন : জামালপুর

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল


৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪১



জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল


শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে স্লোগান দিয়ে জামালপুরে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার নেতাকর্মীরা। রোববার (৮ নভেম্বর) সকালে শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত এ মিছিলে ১৫ থেকে ২০ জন অংশ নেন। পুলিশ জানিয়েছে, অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখে মাস্ক বা মুখোশ ছিল।

সকাল সাড়ে ৮টার দিকে শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলের ৫ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মিছিলের সামনে একটি ব্যানার দেখা যায়। ব্যানারের এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং অন্য পাশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর ছবি ছিল।

ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনার ভয় নেই’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ঘটনার বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, বকুলতলা থেকে তমালতলা পর্যন্ত ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল করেছে। তাদের অধিকাংশের মুখে মুখোশ ছিল। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।