রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

>> আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

>> বগুড়ায় জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান

>> গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

>> গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ৬ প্লাটুন সদস্য মোতায়েন

>> দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা চালাচ্ছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

>> ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

>> শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মনোযোগ চায় আওয়ামী লীগ

>> শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে কী বলা আছে?

>> গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ পোশাক কারখানা

আপনি পড়ছেন : জামালপুর

বিদেশি মদসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা, সব পদ থেকে অব্যাহতি


Sifat Islam Sohag ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ৫:০১



বিদেশি মদসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা, সব পদ থেকে অব্যাহতি


জামালপুর প্রতিনিধি

জামালপুরে ২১৭ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান উদয়কে সাংগঠনিক পদসহ দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল এ সিদ্ধান্ত নেয়।

উদয় বকশীগঞ্জ উপজেলার ১ নম্বর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি জুবাইদুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক বায়োজিদ আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর অব্যাহতির বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, রোববার দুপুরে আমানুল্লাহ আমান উদয়কে আরও চারজনের সঙ্গে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁদের কাছ থেকে ২১৭ বোতল বিদেশি মদ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।