মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপনি পড়ছেন : জামালপুর

৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় মাদারগঞ্জ জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার


Rabeya ৫ আগস্ট ২০২৬, বিকাল ৪:৩৮



৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় মাদারগঞ্জ জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় উপজেলা জামায়াতের সাবেক আমির ও আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. আব্দুল ওয়াহেদ (৫৫) গ্রেপ্তার হয়েছেন।

র‌্যাব-১৪ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মাদারগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তার বিরুদ্ধে প্রতারণাসহ মোট সাতটি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে মাদারগঞ্জ থানার কাছে হস্তান্তর করা হয়। পরে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে উপজেলার বিভিন্ন এলাকার হাজারো মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করে। পরবর্তীতে সমিতির পরিচালকদের বিরুদ্ধে সেই অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ ওঠে।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।