মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন নিয়ে বিতর্ক, স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

>> শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

>> গাজীপুরে ডেলিভারি ভ্যান থেকে নামিয়ে যুবককে কুপিয়ে ছিনতাই, নির্বিকার পথচারীরা

>> গভীর রাতে জাবির প্রধান ফটকে তালা, নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি

>> চট্টগ্রামে আবারও দুটি যাত্রীবাহী বাসে আগুন, আতঙ্ক নগরজুড়ে

>> জাজিরায় ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ, আওয়ামী লীগের কর্মসূচিতে ব্যবহারের সন্দেহ পুলিশের

>> শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব

>> দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

আপনি পড়ছেন : খুলনা

পূজা দেখা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আতঙ্কে দোকানপাট বন্ধ


Sifat Islam Sohag ২০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০৬



পূজা দেখা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আতঙ্কে দোকানপাট বন্ধ


খুলনার তেরখাদা উপজেলায় দুর্গাপূজার মণ্ডপে পূজা দেখা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কাটেঙ্গা বাজারে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ করে দেন। এতে প্রায় দুই ঘণ্টা বাজারের অধিকাংশ দোকান বন্ধ থাকায় বেচাকেনা ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুর্গাপূজার মণ্ডপে পূজা দেখা নিয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাই রিয়াদ শেখের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের ছেলে তাসিম মোল্লার কথাকাটাকাটি হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই বিরোধের জের ধরেই মঙ্গলবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।