মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

>> রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কে জামায়াতকে ঘিরে রাশেদ খাঁনের অভিযোগ

>> পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আপনি পড়ছেন : নাটোর

নাটোরে বৃষ্টির সুযোগে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা


Rabeya ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫১



নাটোরে বৃষ্টির সুযোগে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা


নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারে নিজ চেম্বারে ঢুকে আনোয়ারুল ইসলাম (৪৬) নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের ভারী বৃষ্টির মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহত আনোয়ারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে চাঁদপুর বাজারে তাঁর নিজস্ব চিকিৎসা চেম্বার ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত পৌনে আটটা থেকে ৮টা ৫ মিনিটের মধ্যে আনোয়ারুল তাঁর চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সুযোগ নিয়ে কয়েকজন দুর্বৃত্ত চেম্বারে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

বৃষ্টি কিছুটা কমে এলে আশপাশের লোকজন চেম্বারের ভেতরে রক্তাক্ত অবস্থায় আনোয়ারুলকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর বাজারের এক ব্যবসায়ী জানান, সন্ধ্যার পর থেকেই এলাকায় ব্যাপক বৃষ্টি হচ্ছিল। এতে বাজারে মানুষের চলাচলও কমে যায়। বৃষ্টি কমার পরই চিকিৎসকের হত্যার বিষয়টি স্থানীয়রা জানতে পারেন।

খবর পেয়ে সদর থানা-পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে। নিহতের মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, বৃষ্টির সময়ই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পেছনের কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।