বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, কিশোরের জামিন নামঞ্জুর

>> ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

>> টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

>> বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মারামারি, ভাইরাল ভিডিও

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

আপনি পড়ছেন : খেলা

চোটে স্কোয়াডের বাইরে, মেসির বিদায়ী ম্যাচে থাকবেন আলমাদা-ফয়থ


Rabeya ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:১২



চোটে স্কোয়াডের বাইরে, মেসির বিদায়ী ম্যাচে থাকবেন আলমাদা-ফয়থ


চোটের কারণে আর্জেন্টিনার আসন্ন তিনটি প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়থ। তবে জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে তাঁদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আন্তর্জাতিক বিরতিতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ১, ৪ ও ৭ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে।

গত রোববার আর্জেন্টিনা প্রিমেরা লিগে হুরাকানের বিপক্ষে রিভার প্লেটের ম্যাচে প্রথমার্ধের শুরুতেই মাঠ ছাড়েন আলমাদা। পরীক্ষায় তাঁর ঊরুর পেশিতে গ্রেড-১ চোট ধরা পড়ে।

অন্যদিকে ভিয়ারিয়ালের ডিফেন্ডার হুয়ান ফয়থও পেশির অস্বস্তির কারণে লা লিগার সাম্প্রতিক কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাঁকেও জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।

আর্জেন্টিনা জাতীয় দলের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, চোটের কারণে আসন্ন তিনটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না আলমাদা ও ফয়থ। তাঁদের পরিবর্তে কারা খেলবেন, তা এখনো জানানো হয়নি।

তবে দুজনই ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন। তাই মেসির বিদায়ী ম্যাচ উপলক্ষে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। ওই ম্যাচে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতা দলের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

মেসির বিদায়ী ম্যাচটি আর্জেন্টিনার বিখ্যাত মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেখানে আলমাদা ও ফয়থসহ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।