রবিবার, অক্টোবর ১১, ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

>> সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

>> আইফোনের সূত্র ধরে তাজমিন হত্যা মামলার তদন্ত, গ্রেপ্তার সিএনজিচালক

>> বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি

>> ‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’—ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

>> চাঁদা না দেওয়ায় লেগুনা মালিককে মারধরের অভিযোগ, উল্টো চাঁদাবাজ সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি

>> সীতাকুণ্ডে বিদ্যালয়ের পেছনে মিলল হাত-পা বাঁধা নারীর মরদেহ

>> চট্টগ্রাম কাস্টমসে এসি ওমর ফারুক ও আরও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

আপনি পড়ছেন : খেলা

যে ৯ ম্যাচে মেসি করেছেন ৩৮ গোল


Rabeya ৩০ আগস্ট ২০২৬, বিকাল ৫:৩৭



যে ৯ ম্যাচে মেসি করেছেন ৩৮ গোল


সময় বদলেছে, বদলেছে দল ও প্রতিপক্ষ। বদলেছে লিওনেল মেসির ভূমিকাও। কিন্তু গোল করার সেই অসাধারণ দক্ষতা এখনো অটুট। ইন্টার মায়ামির গোলাপি জার্সিতেও আর্জেন্টাইন তারকা নিয়মিতই চমক দেখিয়ে চলেছেন।

মন্ট্রিয়লের বিপক্ষে চার গোল করে আবারও নিজের গোল করার সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মেসি। দীর্ঘ ক্যারিয়ারে তাঁর পরিসংখ্যানও রীতিমতো বিস্ময়কর। ১,১৭১টি পেশাদার ম্যাচে তাঁর গোলসংখ্যা ৯২৭টি। এর মধ্যে হ্যাটট্রিক করেছেন ৬২ বার।

মেসির গোলের ম্যাচভিত্তিক হিসাবও বেশ চমকপ্রদ। ৫৬০ ম্যাচে তিনি গোল করতে পারেননি। ৩৬৬ ম্যাচে করেছেন একটি করে গোল, ১৮৩ ম্যাচে জোড়া গোল এবং ৫৩ ম্যাচে করেছেন হ্যাটট্রিক। এর বাইরে সাত ম্যাচে চারটি করে এবং দুটি ম্যাচে পাঁচটি করে গোল করেছেন।

এক ম্যাচে চার বা তার বেশি গোল করার এমন ৯টি কীর্তি রয়েছে মেসির ক্যারিয়ারে।

২০১০ সালে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে প্রথমবার চার গোলের দেখা পান তিনি। এরপর ২০১২ সালে যেন গোলের বন্যা বইয়ে দেন। ফেব্রুয়ারিতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে চার গোল করার পর মার্চে বায়ার লেভারকুসেনের বিপক্ষে করেন পাঁচ গোল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক ম্যাচে পাঁচ গোলের সেই কীর্তি এখনো বিশেষ হয়ে আছে। একই বছরের মে মাসে এস্পানিওলের বিপক্ষেও করেন চার গোল।

এরপর ২০১৩ সালে ওসাসুনার বিপক্ষে চার গোল করেন মেসি। ২০১৭ সালে এইবারের বিপক্ষেও করেন চার গোল। তিন বছর পর একই দলের বিপক্ষে আবারও চারবার বল জালে পাঠান তিনি।

জাতীয় দলের জার্সিতেও এমন বিস্ফোরক পারফরম্যান্স রয়েছে তাঁর। ২০২২ সালের ৫ জুন এস্তোনিয়ার বিপক্ষে একাই পাঁচ গোল করেছিলেন মেসি। জাতীয় দলের হয়ে এক ম্যাচে চার বা তার বেশি গোল করার তালিকায় সেটি ছিল তাঁর নবম কীর্তি।

হ্যাটট্রিকের হিসাবেও কিছু প্রতিপক্ষের বিপক্ষে মেসির দাপট আলাদা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে চারটি হ্যাটট্রিক করেছেন তিনি। আতলেতিকো মাদ্রিদ, এস্পানিওল, দেপোর্তিভো লা করুনিয়া ও ওসাসুনার বিপক্ষেও করেছেন তিনটি করে হ্যাটট্রিক।

আর্জেন্টিনার জার্সিতে সুইজারল্যান্ড, ব্রাজিল, গুয়াতেমালা, পানামা, ইকুয়েডর, হাইতি, বলিভিয়া, এস্তোনিয়া, কুরাসাও ও আলজেরিয়ার বিপক্ষেও হ্যাটট্রিক করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

বয়স বাড়লেও গোলের ক্ষুধা কমেনি মেসির। প্রতিপক্ষ বদলেছে, জার্সি বদলেছে—কিন্তু গোলের সামনে তাঁর সেই জাদু এখনো একই রয়ে গেছে।