বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, কিশোরের জামিন নামঞ্জুর

>> ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

>> টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

>> বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মারামারি, ভাইরাল ভিডিও

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

আপনি পড়ছেন : হবিগঞ্জ

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০


Rabeya ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১৫



হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০


হবিগঞ্জের বাহুবল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার মিরপুর বাজারের একটি ইনডোর ফুটবল মাঠে বানিয়াগাঁও ও পশ্চিম জয়পুর এলাকার কয়েকজন যুবক খেলতে যান। খেলার সময় দুই এলাকার দুই যুবকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ালে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর দুই গ্রামের লোকজন দেশি অস্ত্র ও ইটপাটকেল নিয়ে মিরপুর বাজার এলাকায় জড়ো হন। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। অন্ধকারের কারণে ট্রাকের হেডলাইট ও টর্চলাইটের আলো ব্যবহার করে একে অপরের দিকে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় দেশি অস্ত্র ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সংঘর্ষের সময় একটি ট্রাকের চাপায়ও একজন আহত হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সংঘর্ষের সময় মিরপুর বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মাঠেই সমাধান করা যেত। কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়া এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।