মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

>> ‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আপনি পড়ছেন : অর্থনীতি

সিটিজেনস ব্যাংকে চালু হলো ইসলামিক ব্যাংকিং সেবা


Rabeya ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৩



সিটিজেনস ব্যাংকে চালু হলো ইসলামিক ব্যাংকিং সেবা


‘শুদ্ধ ব্যাংকিং, সমৃদ্ধ আগামী’ স্লোগান সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি। নতুন এই কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘সিটিজেনস ইসলামিক’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব আনুষ্ঠানিকভাবে ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক, নির্বাহী কমিটির চেয়ারম্যান, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সিটিজেনস ইসলামিকের মাধ্যমে ধর্মীয় বিশ্বাস ও আর্থিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অংশীদারত্বভিত্তিক ব্যাংকিং সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় গ্রাহকেরা শরিয়াহসম্মত বিভিন্ন হিসাব, সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্প এবং উৎপাদনশীল বিভিন্ন খাতে অর্থায়নের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সিটিজেনস ব্যাংক জানিয়েছে, ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের চাহিদা অনুযায়ী শরিয়াহভিত্তিক আর্থিক সেবা দেওয়ার পাশাপাশি নতুন অর্থায়ন সুবিধা তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।