রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

>> আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

>> বগুড়ায় জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান

>> গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

>> গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ৬ প্লাটুন সদস্য মোতায়েন

>> দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা চালাচ্ছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

>> ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

>> শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মনোযোগ চায় আওয়ামী লীগ

>> শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে কী বলা আছে?

>> গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ পোশাক কারখানা

আপনি পড়ছেন : অর্থনীতি

বাংলাভাষী মুসলমান, রোহিঙ্গা ও দলিতদের নিয়ে ভারতকে জাতিসংঘের কড়া বার্তা


২৬ আগস্ট ২০২৬, সকাল ১০:৩৭



বাংলাভাষী মুসলমান, রোহিঙ্গা ও দলিতদের নিয়ে ভারতকে জাতিসংঘের কড়া বার্তা


ভারতে বিভিন্ন সংখ্যালঘু ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপবিষয়ক কমিটি (সিইআরডি)। কমিটির সাম্প্রতিক পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, অতিরিক্ত বলপ্রয়োগ, নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

সিইআরডি জানিয়েছে, এসব অভিযোগের মধ্যে তফসিলি উপজাতি, তফসিলি জাতি—বিশেষ করে দলিত সম্প্রদায়—এবং ভারতের নাগরিক নন এমন ব্যক্তিদের বিষয়ও রয়েছে। অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে কমিটি।

কমিটির পর্যবেক্ষণে বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ ও বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়টিও উঠে এসেছে। এ ধরনের ঘটনা বন্ধে ভারতকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোহিঙ্গা ও আশ্রয়প্রার্থীদের নিয়েও উদ্বেগ

রোহিঙ্গা, বাংলাভাষী মুসলমান, অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিইআরডি। জাতিগত পরিচয়ের ভিত্তিতে হয়রানি, পুলিশি তল্লাশি, গ্রেপ্তার ও আটকে রাখার পাশাপাশি নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগের কথাও উল্লেখ করেছে কমিটি।

আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন এমন ব্যক্তিদের জোরপূর্বক ফেরত পাঠানো বা দেশ থেকে বিতাড়িত না করার বিষয়েও ভারতকে সতর্ক করেছে কমিটি। একই সঙ্গে বৈষম্য, বিদ্বেষমূলক বক্তব্য ও বিদ্বেষমূলক অপরাধ মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিইআরডির সদস্য স্টামাতিয়া স্তাভরিনাকি বলেন, জবাবদিহির ঘাটতি একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ না হলে বিদ্বেষমূলক অপরাধ কার্যকরভাবে মোকাবিলা করা কঠিন।

দলিত সম্প্রদায়ের ক্ষেত্রে বৈষম্য কমেছে—এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য তথ্য ও সূচক থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছে কমিটি।

মানবাধিকারকর্মীদের পরিস্থিতি

ভারতের মানবাধিকারকর্মীদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কমিটির মতে, অনেক মানবাধিকারকর্মী হুমকি, বিদ্বেষমূলক বক্তব্য ও নেতিবাচক পরিবেশের মুখোমুখি হচ্ছেন।

সিইআরডি একটি স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞ কমিটি, যা সদস্যদেশগুলো জাতিগত বৈষম্য বিলোপের আন্তর্জাতিক সনদ কতটা বাস্তবায়ন করছে তা পর্যবেক্ষণ করে। কমিটির সুপারিশ আইনগতভাবে বাধ্যতামূলক না হলেও আন্তর্জাতিক অঙ্গনে সংশ্লিষ্ট দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

অন্যদিকে, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির বহুত্ববাদ, বৈচিত্র্য এবং সাংবিধানিক ও আইনি সুরক্ষার বিষয়গুলো পর্যালোচনায় তুলে ধরা হয়েছে। দেশটির দাবি, সব নাগরিকের সমতা, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।