বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঈশা আর ফিরবে না, মেয়ের ছবি বুকে নিয়ে কাঁদছেন মা

>> তিস্তার ভাঙনে উত্তরের পাঁচ জেলা বিপর্যস্ত, সাত দিনে বিলীন ৩৮৬ ঘরবাড়ি

>> নন্দীগ্রামে বিজেপির প্রার্থী নিহত শুভেন্দুর ব্যক্তিগত সহকারীর মা

>> সিটিজেনস ব্যাংকে চালু হলো ইসলামিক ব্যাংকিং সেবা

>> ভারতের বিপক্ষে টানা হারের রেকর্ড থেকে বাংলাদেশকে সরিয়ে দিল আফগানিস্তান

>> ‘১১৫০ টাকার কাজে ৭০ হাজার কেন’—ভিডিও ছড়ানোর পর তহশিলদারকে কারণ দর্শানোর নোটিশ

>> নারায়ণগঞ্জে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারে বাধা, ফিরে গেল পুলিশ

>> কুষ্টিয়ায় কৃষক দলের কার্যালয়ে হামলার অভিযোগ, পরে যুবলীগ নেতার বাড়িতে আগুন

>> মেসির বিদায়ী ম্যাচ আয়োজন করছে আর্জেন্টিনা, শেষবারের মতো খেলবেন বেনিনের বিপক্ষে

>> অস্ত্র তাক করে হামলা-ভাঙচুর, ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে

আপনি পড়ছেন : অর্থনীতি

ফের দাম বাড়ল স্বর্ণের, ভরি কত?


ডেস্ক রিপোর্ট ২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:০০
ফের দাম বাড়ল স্বর্ণের, ভরি কত?
ছবি:সংগৃহীত

মাত্র দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি করা হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার প্রতি ভরি দাম দাঁড়িয়েছে নতুন রেকর্ড- ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।

সোমবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। এতে জানানো হয়, মঙ্গলবার থেকে এ নতুন মূল্যহার কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের তথা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। এর আগে সোমবার  এই মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা।

অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও বৃদ্ধি পেয়েছে। ২১ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা। ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৮২৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪২ টাকা।