মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ব্রাজিলের ম্যাচ আয়োজনে সরকারি অর্থ ব্যয়ের পরিকল্পনা নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

>> দাম্পত্যের টানাপোড়েন, যৌনতা আর অস্বস্তিকর এক ডিনার পার্টির গল্প

>> যুক্তরাজ্যে হাজারো যৌন অপরাধীকে যৌন আকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা

>> এআই মডেলের অপব্যবহার ঠেকাতে নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করছে ওপেনএআই

>> প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণ–অনশন, আন্দোলনকারীদের পাশে এমপি

>> মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত, নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে জোর বাংলাদেশের

>> সরকারের গুদামে সার আছে, সংকট বিতরণে

>> ফরিদপুর পৌরসভার উন্নয়নে মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় আয়মান হোসেন অপু

>> ঘুষের বিনিময়ে অবৈধ স্লিপার বাসের নিবন্ধন: বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঝুঁকিতে জননিরাপত্তা

>> ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটকে আড়াই কোটি টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতা সম্রাটের বিরুদ্ধে

আপনি পড়ছেন : অর্থনীতি

রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংকের অনুমোদন নয়: গভর্নর আহসান মনসুর

নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হবে না


স্টাফ রিপোর্টার ২০ এপ্রিল ২০২৫, রাত ১২:০০
 নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হবে না
বাংলাদেশ ব্যাংক ছবি: সংগৃহীত

শনিবার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান মনসুর ও ডেপুটি গভর্নর হাবিবুর রহমান।

সভায় ড. আহসান মনসুর বলেন,
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হবে না।তিনি বলেন, “অতীতে রাজনৈতিক হস্তক্ষেপে ব্যাংক খাতকে ধ্বংস করা হয়েছে। ভাই, বোন, স্ত্রী কিংবা নেতাদের ব্যাংকের চেয়ারম্যান হওয়ার সংস্কৃতি আর চালু হতে দেওয়া যাবে না।”


তিনি  বলেন, “আইএমএফ-এর অর্থ ছাড়াই বাংলাদেশ চলতে পারে। আমাদের এখন প্রায় ২৬ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। আইএমএফের সঙ্গে মতানৈক্য খুবই কম বিষয়ে রয়েছে। তারা মূলত আমাদের উন্নয়ন সহযোগী। প্রযুক্তি, কৌশলগত পরিকল্পনা ও টেকনিক্যাল সাপোর্টে তারা সহায়তা করছে।”

তিনি আরও জানান, ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে কয়েকটি রুগ্ন ব্যাংককে একীভূত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
“সাত-আটটি ব্যাংক একসঙ্গে মার্জ করার নজির বিশ্বে খুব একটা নেই। তাই এই বিষয়ে আমরা আইএমএফের পরামর্শ নিচ্ছি”।

মার্জ করা ব্যাংকগুলো ভবিষ্যতে ব্যক্তিমালিকানায় হস্তান্তর করা হবে জানিয়ে তিনি বলেন,
“প্রবাসীসহ দেশের বিভিন্ন শ্রেণির মানুষের কাছে এসব ব্যাংকের মালিকানা হস্তান্তর করা হবে। তবে তার আগে ব্যাংকগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করা হবে। কারণ এগুলো বন্ধ করে দিলে সরকারের আর্থিক ক্ষতি আরও বেড়ে যাবে।”

রাজনৈতিক প্রভাব বা চাপের মধ্যে আছেন কি না—এই প্রশ্নের জবাবে গভর্নর সাফ জানান,
“কোনো রাজনৈতিক চাপ নেই। ব্যাংকগুলো এখন স্বাধীনভাবে কাজ করছে। হরিলুটের সংস্কৃতি বন্ধ হয়েছে। ব্যাংক যাতে কোনো পরিবারের দখলে না থাকে, সে জন্য আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি গভর্নর থাকা অবস্থায় রাজনৈতিক পরিচয়ে কেউ ব্যাংকের মালিক হতে পারবে না।”

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েও বক্তব্য দেন গভর্নর। তিনি জানান,
“ব্রিটেনে পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্স কাজ করছে। কয়েকশ ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। আমরা ইতোমধ্যে আন্তর্জাতিক ল ফার্ম হায়ার করেছি। তারা আমাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অর্থ ফেরত আনার উদ্যোগ নেবে। অর্থ আদায়ে সফল হলে, তাদের নির্ধারিত একটি অংশ কমিশন হিসেবে দেওয়া হবে।”