সোমবার, অক্টোবর ১২, ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

>> রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কে জামায়াতকে ঘিরে রাশেদ খাঁনের অভিযোগ

>> পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

>> পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, চুল কেটে দেওয়ার অভিযোগ

>> ফরিদপুরে বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি, ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা

>> মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন

>> রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনের ১০ দিনের রিমান্ড আবেদন

>> আলমডাঙ্গায় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা ১৩ হাজার টাকা

আপনি পড়ছেন : ধর্ম

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড পুনর্গঠন, যুক্ত হলেন দুই সংসদ সদস্য ও তিন আলেম


Rabeya ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৫



ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড পুনর্গঠন, যুক্ত হলেন দুই সংসদ সদস্য ও তিন আলেম


ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের (ইফা) বোর্ড অব গভর্নরস পুনর্গঠন করেছে সরকার। নতুন বোর্ডে সরকারি ও বিরোধী দলের দুই সংসদ সদস্যের পাশাপাশি তিনজন নতুন আলেমকে গভর্নর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জেহাদুল বারী।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার মনোনীত দুই সংসদ সদস্য বোর্ড অব গভর্নরসের সদস্য হয়েছেন। তাঁরা হলেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (গাইবান্ধা-৪) এবং শাহজাহান চৌধুরী (কক্সবাজার-৪)।

বোর্ডে পাঁচজন আলেম

পুনর্গঠিত বোর্ডে আলেমদের মধ্যে পাঁচজন গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁদের মধ্যে তিনজন এবার নতুন করে দায়িত্ব পেয়েছেন।

নতুন তিন গভর্নর হলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার অধ্যক্ষ মুফতি মনির হোসাইন কাসেমী, মারকাজুল হুদা আল-ইসলামী বাংলাদেশের মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি আজহারুল ইসলাম এবং নূরে মদিনা আল-আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও সম্মিলিত ইমাম-খতিব পরিষদের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ।

আগের বোর্ড থেকে দায়িত্বে থাকা দুই আলেম হলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাই আহসানাবাদ রশীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

কারা থাকবেন পদাধিকারবলে

পদাধিকারবলে ধর্মমন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া পদাধিকারবলে বোর্ডের গভর্নর হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বোর্ডের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিন বছর মেয়াদ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদাধিকারবলে দায়িত্ব পাওয়া গভর্নরদের বাইরে অন্য গভর্নরদের মেয়াদ হবে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন বছর।

তবে তিন বছর শেষ হওয়ার পরও সরকার তাঁদের স্থলে নতুন গভর্নর মনোনয়ন না দেওয়া পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করে যেতে পারবেন।

এ ছাড়া সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সময় পদাধিকারবলে নিয়োগ পাওয়া গভর্নর ছাড়া অন্য কোনো গভর্নরকে পরিবর্তন করতে পারবে। প্রয়োজনে তাঁদের পদ শূন্যও ঘোষণা করার ক্ষমতা সরকারের থাকবে।