শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> প্রশাসন ও গণমাধ্যমে থাকা দোসররা সরকারের ভালো কাজ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী

>> শ্রমিক আন্দোলনে আহত ৯ আনসার সদস্যকে হাসপাতালে দেখতে গেলেন মহাপরিচালক

>> শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

>> চামড়া শিল্পের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার তহবিলসহ ১৩ দফা প্রস্তাব

>> লক্ষ্মীপুরে ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ

>> তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব

>> মায়ের মৃত্যুতে কাবিলার কান্না, আবেগাপ্লুত দর্শক

>> আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির

>> শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান

>> মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে ২ হাজার ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

আপনি পড়ছেন : রাজনীতি

প্রশাসন ও গণমাধ্যমে থাকা দোসররা সরকারের ভালো কাজ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী


Sifat Islam Sohag ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৪১



প্রশাসন ও গণমাধ্যমে থাকা দোসররা সরকারের ভালো কাজ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী


প্রশাসন ও গণমাধ্যমে বিগত সরকারের সমর্থকরা অবস্থান নিয়ে বর্তমান সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও রক্তপাতের মতো পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ধৈর্যের সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের নীতি অনুসরণ করে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, প্রশাসন ও গণমাধ্যমের একটি পক্ষ জনদৃষ্টি ভিন্ন খাতে নিতে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বিগত সরকারের সময়ে নির্যাতন-নিপীড়ন ও আত্মগোপনে থাকার সময় বিএনপির বক্তব্য তুলে ধরায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান রিজভী। একই সঙ্গে গণতন্ত্রকে শক্তিশালী করতে সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

পোশাকশিল্পের শ্রমিক আন্দোলন এবং দেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ার আলোচনা প্রসঙ্গে রিজভী প্রশ্ন তোলেন, শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তি কী? তাঁর দাবি, সরকার দ্রুত শ্রমিক অসন্তোষের পরিস্থিতি সমাধান করেছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাঁদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার বলে মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, পরাজিত শক্তি ও গণতন্ত্র হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মী, নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের কর্মী রাজু মোল্লা, নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান এবং জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানাকে হত্যা করা হয়েছে।

এসব ঘটনার পেছনে পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো ইন্ধন দিচ্ছে বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, ধারাবাহিক হত্যাকাণ্ড ও রক্তপাতের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে।

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান রিজভী। তিনি বলেন, ওই দিন দুপুর ২টায় সমাবেশ শুরু হয়ে মাগরিবের আগেই শেষ হবে। দলের নেতা-কর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

যৌথসভা ও পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম