শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব

>> মায়ের মৃত্যুতে কাবিলার কান্না, আবেগাপ্লুত দর্শক

>> আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির

>> শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান

>> মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে ২ হাজার ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

>> চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

>> গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

>> শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ থাকবে না: হুইপ দুলু

>> আওয়ামী লীগের সহিংসতা মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : রাজনীতি

তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব


Sifat Islam Sohag ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৪:৩১



তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব


দেশে নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন।

শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বশির হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলেন।

সাইফুল আলম নীরব বলেন, নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতেই তাঁরা রাজপথে নেমেছেন। তাঁর অভিযোগ, বিগত স্বৈরাচারী শাসকের দোসররা দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব অপচেষ্টা প্রতিহত করতে তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নির্দেশে জ্বালাও-পোড়াও ও নাশকতার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অরাজকতা তৈরির চেষ্টা হয়েছিল। তবে সচেতন জনগণ ও জাতীয়তাবাদী শক্তির সম্মিলিত প্রতিরোধে সেই চেষ্টা সফল হয়নি বলে মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রসঙ্গে সাইফুল আলম নীরব বলেন, দেশের ভেতরে ও বাইরে থেকে বাংলাদেশকে ঘিরে নানা চক্রান্ত চলছিল। তাঁর দাবি, তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তাঁর নেতৃত্বে দেশ স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে সংগঠনের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।