শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব

>> মায়ের মৃত্যুতে কাবিলার কান্না, আবেগাপ্লুত দর্শক

>> আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির

>> শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান

>> মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে ২ হাজার ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

>> চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

>> গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

>> শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ থাকবে না: হুইপ দুলু

>> আওয়ামী লীগের সহিংসতা মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : রাজনীতি

আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির


Sifat Islam Sohag ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৪:০২



আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে এত দিনে বাংলাদেশ ইউরোপ-আমেরিকার মতো হয়ে যাওয়ার কথা ছিল। তবে তাঁরা ইউরোপ-আমেরিকা নয়, একটি ভালো বাংলাদেশ গড়তে চান।

শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, এ বিষয়ে জবাবদিহি চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী আগের তুলনায় পরিস্থিতি ভালো বলে দাবি করেছেন। অতীতেও দায়িত্বে থাকা মন্ত্রীরা একই ধরনের বক্তব্য দিয়েছেন। তাঁদের দাবি সঠিক হলে এত দিনে বাংলাদেশ ইউরোপ-আমেরিকার মতো উন্নত হওয়ার কথা ছিল বলে মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, মেয়েশিশুদের ওপর নির্যাতন ও তাদের নিরাপত্তাহীনতা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। পাশাপাশি মাদকের বিস্তারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তাঁর অভিযোগ, সরকারি দলের নেতা-কর্মীরা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। মাদক নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাং দমনে বিভিন্ন ঘোষণা দেওয়া হলেও বাস্তবে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না।

দ্রব্যমূল্য নিয়েও সরকারের সমালোচনা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও সরকারের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সংসদে দ্রব্যমূল্যের তালিকা তুলে ধরা হলেও এক বছর আগের তুলনায় গৃহস্থালির গ্যাস ও বিদ্যুতের দাম কতটা বেড়েছে, তা স্পষ্ট করা হয় না।

শফিকুর রহমানের অভিযোগ, দ্রব্যমূল্য বৃদ্ধির দায় অতীতের সরকার এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ওপর চাপানো হচ্ছে। কিন্তু বর্তমান সরকারের কোনো দায় নেই—এমন বক্তব্যের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।

সংবিধান সংশোধন কমিটি নিয়ে প্রশ্ন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার উপেক্ষা করে সংবিধান সংশোধনের জন্য সরকার যে কমিটি গঠন করেছে, সেটিকে আইনসম্মত নয় বলে মন্তব্য করেন জামায়াত আমির।

তিনি বলেন, বিরোধী দল প্রতিবাদ জানানোর পর কমিটির নামের সঙ্গে ‘বিশেষ’ শব্দটি যুক্ত করা হয়েছে। কিন্তু সংসদে এ শব্দসহ কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়নি বলে দাবি করেন তিনি। এ কারণে কমিটিকে অসাংবিধানিক বলে মন্তব্য করেন শফিকুর রহমান।

জাতীয় ঐক্য গঠনের বিষয়ে তিনি বলেন, জনগণের গণরায় বাস্তবায়ন করা হলে ২০২৪ সালের মতো আবারও সবাই ঐক্যবদ্ধ হবেন। নতুন করে ঐক্য গঠনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন হবে না। তাঁর মতে, গণরায় বাস্তবায়নের মধ্য দিয়েই জাতীয় ঐক্য তৈরি হবে। মূল বিষয় বাদ দিয়ে ঐক্যের উদ্যোগ নেওয়া হলে তা টেকসই হবে না এবং অতীতের ফ্যাসিবাদী শক্তি এর সুযোগ নিতে পারে।

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের সাম্প্রতিক নাশকতার প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, জেলার পরিস্থিতি একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তাঁর দাবি, এক সপ্তাহ ধরে সেখানে সরকারের কার্যকর উপস্থিতি মানুষ দেখতে পায়নি। জেলার সরকারদলীয় তিন সংসদ সদস্য নিজ এলাকায় গিয়ে জনগণের খোঁজ নিয়েছেন কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে একটি জেলাকে স্বাধীন ঘোষণা করার ঘটনাও ঘটেছে। তাঁর ভাষায়, যেখানে রাষ্ট্রদ্রোহিতার মতো বিষয় রয়েছে, সেখানে সরকারের নীরবতা বিস্ময়কর।

গোপালগঞ্জের ঘটনার সঙ্গে প্রতিবেশী দেশের কিছু ব্যক্তি জড়িত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তাঁর অভিযোগ, তাঁদের কেউ কেউ বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে সরকারের বক্তব্য না পাওয়ায় প্রশ্ন তোলেন তিনি।

সীমান্ত সুরক্ষা এবং মানুষের জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষায় সরকার কতটা দায়িত্ব পালন করছে, তা জনগণই মূল্যায়ন করবে বলে মন্তব্য