রবিবার, নভেম্বর ৮, ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শ্রমিক অসন্তোষ ঘিরে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

>> শেখ মুজিবসহ পরিবারের সদস্যদের হত্যায় আওয়ামী লীগ নেতারা জড়িত ছিলেন: কিরন

>> ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল সরকার ইসরায়েলের পতন ঘটাবে: নেতানিয়াহু

>> বিএনপির প্রচারণার মাইকে শেখ হাসিনাকে নিয়ে গান, যা জানাল পুলিশ

>> দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

>> জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের

>> শেখ মুজিবকে আওয়ামী লীগের একটি অংশ হত্যা করেছিল: ত্রাণমন্ত্রী

>> জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল

>> গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, আজ থেকেই কার্যকর

>> বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা, মোতায়েন ডগ স্কোয়াড

আপনি পড়ছেন : রাজনীতি

শেখ মুজিবসহ পরিবারের সদস্যদের হত্যায় আওয়ামী লীগ নেতারা জড়িত ছিলেন: কিরন


Sifat Islam Sohag ৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৮



শেখ মুজিবসহ পরিবারের সদস্যদের হত্যায় আওয়ামী লীগ নেতারা জড়িত ছিলেন: কিরন


১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় আওয়ামী লীগের নেতারা জড়িত ছিলেন বলে দাবি করেছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরন।

তিনি আরও দাবি করেন, সংসদে শেখ মুজিবুর রহমান হত্যার বিচার না হওয়ার বিষয়ে একটি বিল পাস করেছিল আওয়ামী লীগের নেতারাই। তাঁর মতে, রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী দলটির নেতারা বারবার নিজেদের অবস্থান ও পরিচয় পরিবর্তন করতে পারেন। তাদের নির্দিষ্ট আদর্শিক অবস্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শরীয়তপুরের সখিপুরের বালার বাজার মাতৃছায়ায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান কিরন।

সখিপুরের মাতৃঘাটা ও বালার হাট এলাকায় থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বক্তব্যে কিরন বলেন, ১৯৬৫ সাল থেকে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান দেশের জন্য কাজ করেছেন এবং সংগ্রাম করেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি একটি সেক্টরের দায়িত্ব পালন করেন এবং দেশের স্বাধীনতায় ভূমিকা রাখেন বলে উল্লেখ করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এস এম এ হামিদ সরদার। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সদস্যসচিব মোজহারুল ইসলাম সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফাইজুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক জসিম মুন্সি।

এ ছাড়া থানা ছাত্রদলের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক তাসফিকুল ইসলাম তাসিন সরদার, কৃষকদলের সভাপতি হারুন অর রশিদ বাবু মাল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ব্যাপারী, মহিলা দলের আহ্বায়ক মুন্নি হাবিবা ও সদস্যসচিব সম্পা সরদারসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।