বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কুর্মিটোলায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল

>> শ্রমিক আন্দোলন ঘিরে সহিংসতা, সরকারকে চাপে ফেলার অভিযোগ

>> কর্মস্থলে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, শিল্পাঞ্চলে মোতায়েন আইনশৃঙ্খলা বাহিনী

>> এক দিনের সফরে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খুলনায়ও রয়েছে কর্মসূচি

>> গাজীপুরের মোড়ে মোড়ে বিজিবি ও ব্যাটালিয়ন আনসার মোতায়েন

>> নিষিদ্ধ ছাত্রলীগের ‘গুপ্ত’ সাদিক কায়েম ‘জয় বাংলা’ বলে মিছিল করেছেন: রাশেদ খাঁন

>> অব্যবস্থাপনার কারণে সরকারকে অনেকে ‘লন্ডনিগো সরকার’ বলছে: মঞ্জু

>> শ্রমিকের গায়েবানা জানাজায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ছত্রভঙ্গ এনসিপির নেতাকর্মীরা

>> সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিক-পুলিশসহ আহত অন্তত ১০

>> গাজীপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে যেভাবে প্রাণ হারান তৌফিক

আপনি পড়ছেন : রাজনীতি

কুর্মিটোলায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল


Sifat Islam Sohag ৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৩



কুর্মিটোলায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল


রাজধানীর কুর্মিটোলা এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মোটরসাইকেল মিছিলের সময় পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে গাড়ির চালক এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবলের নাম মো. এনামুল। তিনি ক্যান্টনমেন্ট থানা পুলিশের একটি টহল গাড়ির চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। আর্মি গলফ ক্লাবের সামনে দায়িত্ব পালনরত গাড়িটিতে ককটেল বিস্ফোরিত হলে চালক পুলিশ সদস্য আহত হন।

ওসি আরও জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। আহত কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় অংশ নেওয়া মোটরসাইকেল আরোহীদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের একাধিক সূত্রের ভাষ্য অনুযায়ী, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। এ সময় বহরের সদস্যরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন। মোটরসাইকেলের বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানা পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন।