রবিবার, নভেম্বর ৮, ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ছুটি ঘোষণা ৭ কারখানায়

>> পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

>> শেখ হাসিনাকে ফেরাতে আবেগ নয়, আইনি প্রক্রিয়ায় এগোবে সরকার: আইনমন্ত্রী

>> সাক্ষ্য না দিয়েও চার্জশিটে সাক্ষীর বিবৃতি, দুই আসামিকে বাদ দেওয়ার অভিযোগ

>> জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

>> কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানাল ডিএমপি

>> জামায়াতের নেতৃত্ব নিয়ে রাশেদ খানের কড়া সমালোচনা, আমির হামজা ও গাজী নজরুলকে ঘিরে মন্তব্য

>> শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চাইলেন যুক্তরাজ্যের ছয় রাজনীতিক

>> হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ক্ষতিগ্রস্ত নিচের অংশ

>> বিতর্কের মধ্যেই নীল স্যুটে পরীমনির নতুন লুক, ছবি ঘিরে আলোচনা

আপনি পড়ছেন : রাজনীতি

মতলব উত্তরে যুবলীগ নেতাসহ আটক ১০, আদালতে ২ জন


১৯ অক্টোবর ২০২৬, বিকাল ৪:২৭



মতলব উত্তরে যুবলীগ নেতাসহ আটক ১০, আদালতে ২ জন


চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক সাবেক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আট কিশোরকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মতলব উত্তর থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার দুজন হলেন মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. মনির হোসেন (৪৫) এবং সাতক্ষীরার তালা উপজেলার সাহাজাতপুর গ্রামের মো. আলামিন সানা (৩৬)। আলামিন সানা ব্র্যাকের চাঁদপুর-১ অঞ্চলের মতলব উত্তর উপজেলার লুধুয়া বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, মনির হোসেনকে একটি নিয়মিত মামলায় এবং আলামিন সানাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আট কিশোরের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করে তাঁদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে পুলিশ কাজ করছে। অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।