সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
৪ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাক হোসেনের

>> রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন

>> রাজউকে নকশা অনুমোদনে ৫–৬ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, কাঠগড়ায় কর্মকর্তা সাইদা ইসলাম

>> ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৪, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার

>> ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক চান পুতিন

>> দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন

>> দুপুর ২টায় পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

>> চট্টগ্রাম কাস্টমসে ঘুষ ও হয়রানির অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা

>> জাজিরায় জেলেদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ওজনে কম দেওয়ার দাবি

>> বান্দরবান বিআরটিএর অফিস সহকারী জামালের বিরুদ্ধে জাল সনদে চাকরি ও অনিয়মের অভিযোগ

আপনি পড়ছেন : রাজনীতি

রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন


Sifat Islam Sohag ১৯ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫৬



রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তাঁর দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কার্যকর ভূমিকার অভাবেই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, দেশে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। ইশরাক হোসেনকে ঘিরে সাম্প্রতিক ঘটনাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন সামনে এনেছে বলে মন্তব্য করেন তিনি।

এনসিপির এই নেতা অভিযোগ করেন, মাদক নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো প্রত্যাশিত ভূমিকা পালন করছে না। তাঁর ভাষ্য, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতেও কার্যকর ব্যবস্থা প্রয়োজন। দেশের সীমান্ত সুরক্ষিত করা এবং মাদক পাচার প্রতিরোধে সরকারের আরও জোরালো উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

আখতার হোসেনের মতে, শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

ইশরাকের পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন এনসিপির সদস্য সচিব। তিনি বলেন, বিষয়টি শুধু অস্ত্র হাতে মাঠে নামার ঘটনার সঙ্গে সম্পর্কিত, নাকি বিএনপির অভ্যন্তরীণ বিরোধেরও কোনো যোগসূত্র রয়েছে—তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে আখতার হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ মাদক প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, কেবল লোকদেখানো উদ্যোগ বা একজন ব্যক্তির পদত্যাগের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সরকারকে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যক্রমে যেসব ঘাটতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।