রবিবার, নভেম্বর ৮, ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

>> কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানাল ডিএমপি

>> জামায়াতের নেতৃত্ব নিয়ে রাশেদ খানের কড়া সমালোচনা, আমির হামজা ও গাজী নজরুলকে ঘিরে মন্তব্য

>> শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চাইলেন যুক্তরাজ্যের ছয় রাজনীতিক

>> হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ক্ষতিগ্রস্ত নিচের অংশ

>> বিতর্কের মধ্যেই নীল স্যুটে পরীমনির নতুন লুক, ছবি ঘিরে আলোচনা

>> ভুল শনাক্তকরণে ইসরায়েলে ড্রোন হামলার সতর্কতা, পরে সাইরেন বাজানোর ভুল স্বীকার

>> নির্মাণাধীন ফ্লাইওভার থেকে ঢালাইয়ের খণ্ড পড়ে অটোরিকশাযাত্রী আহত, ভেঙেছে ঘাড়ের হাড়

>> বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

>> ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকা নিয়ে বিতর্ক, ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

আপনি পড়ছেন : রাজনীতি

দুপুর ২টায় পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন


Sifat Islam Sohag ১৯ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৭



দুপুর ২টায় পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। আজ সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সোমবার সকাল সাড়ে ৮টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইশরাক হোসেন।

পোস্টে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

নিজের পোস্টে ইশরাক হোসেন আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পদত্যাগের বিষয়ে কিছু মানুষের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছেন তিনি। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁদেরও জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, প্রতিমন্ত্রীর পদে না থেকে বিএনপির একজন কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান।

পোস্টের শেষাংশে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে এ বিষয়ে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ইশরাক হোসেন।